নাকমুখ ডুবিয়ে খাচ্ছি খাচ্ছি এমন সময় লাল চেহারার এক ভবঘুরে কিভাবে যেন ঢুকে পড়েছে। ঢুকেই আমাদের টেবিলের কাছে এসে বলছে, "আই হ্যাভেন্ট হ্যাড ফুড ফর লাস্ট ঠু ডেউজ। ক্যান ইউ হেল্প মি?" আমি আর আমার স্ত্রী একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। আমি বললাম, 'নো সরি'।
ব্যাটা দেখি ভেতরে গিয়ে আরামসে খাবার তোলা শুরু করেছে। এর মধ্যে চিঙ্কু গুলো টের পেয়েছে। চ্যাঁ চোঁ করতে করতে ব্যাটা খাবার নিয়ে হাওয়া। যাবার আগে আবার আমার দিকে তাকিয়ে সি ইয়া টাইপের একটা হাত নেড়ে গেল। আমি তাড়াতাড়ি চিঙ্কুদের জানালাম সে আমাদের কেউ নয়।
বের হবার সময় একটু ভয়েই ছিলাম ব্যাটা আবার আক্রমনটন করে কিনা! কিন্তু সেরকম কিছু হল না।
পরে মনে হয়েছে ব্যাটাকে আমার প্লেটের থেকে কিছু দিলেই হত। নিজের স্বাস্থ্যেরও উপকার হতো আর লোকটারও কিছু একটা ব্যাবস্থা হত।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


