লেখা পোস্ট করতে গেলে মাঝে মাঝে হাওয়া হয়ে যায়। সমস্যাটার সমাধান হিসেবে কিছু ব্যপার মাথায় আসল। আমি পিএইচপির ব্যাপারে অজ্ঞ। তাই হয়তো ভুলভাল আইডিয়া দিচ্ছি। কাজে লাগলে জানাবেন, না লাগলে ক্ষমাপ্রাথর্ী।
আমার ধারনা নতুন পোস্ট এভাবে কাজ করে -
এডিটর পাতা > পোস্ট পাতা > হোম পেইজ।
কিন্তু পোস্ট করবার কোডটি যদি এডিটর পাতায় এমবেডেড থাকে তাহলে কোন সমস্যা হলে পুনরায় টেকস্ট বক্সে লেখাগুলোকে দেখানো যাবে এবং লগইনের ব্যবস্থাও দেয়া হবে।
তাছাড়া বর্তমান পদ্ধতিতেও লগইন বা পোস্ট এরর আসলে লগইন পেইজে পাঠানো যেতে পারে।
এডিটর পাতা > পোস্ট পাতা > হোম পেইজ (পোস্ট ওকে)
এডিটর পাতা > পোস্ট পাতা > লগইন পাতা (লগইন প্রয়োজন) > হোম পেইজ (পোস্ট ওকে)
আসলে আমার বেশ কিছু লেখা হাওয়া হয়েছে তো তাই দর্ুভাবনায় পড়ে গেছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




