somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন কথন

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার ধারণা আমরা সবাই দেশপ্রেমিক। দেশে থাকলে দেশপ্রেম যতটা না বুঝা যায় দেশের বাইরে আসলে সেটা ভালমত উপব্ধি করা যায়। যদিও দেশে থাকা অবস্থাও আমাদের দেশপ্রেম থাকে কিন্তু আমার মত আমজনতার দেশপ্রেম এ রাঘব বোয়ালদের কিবা যায় আসে। আর বাইরে থেকেও যে আমি দেশের জন্য কিছু করতে পারতেছি, তা না। কিন্তু আমাদের দেশের কর্ণধারদের যদি দেশপ্রেম থাকত তাইলে আশা করি অবস্থার উন্নতি বৈ অবনতি হইত না। যাই হোক আমি আসলে একটা স্বপ্নের কথা বলতে চাইতেছিলাম।

দেশান্তরি হবার পর থেকেই দেশের জন্য মন খারাপ থাকে। পরিবার পরিজন বন্ধু বান্ধব, আড্ডাবাজি এইসবের কথা মনে পরে যায়। মাঝে মাঝে এই মন খারাপ সিভিয়ার অবস্থায় চলে যায়। তখন প্রায় মাঝে মাঝে একটানা রাত এ স্বপ্ন দেখি যে আমি বাংলাদেশে চলে গেছি।
একরাতে দেখলাম আমি বাড়ি তে গিয়া আম্মুর হাতের অমৃত খাচ্ছি। এখানে নিজের রান্না খাইতে খাইতে আম্মুর হাতের রান্না অমৃত থেকে অমৃততর হইতেছে এটা বলাই বাহুল্য। পরের রাতেও একি রকম স্বপ্ন দেখলাম। আমি বাড়িতে গিয়া সবার সাথে হাসাহাসি করতেছি, ঘুরাঘুরি করতেছি। এইবারও ভালয় ভালয় কেটে গেল সময়। কিন্তু ঝামেলা হল তৃতীয় রাতে গিয়া। তৃতীয় রাতেও আমি স্বপ্ন দেখলাম আমি আবার বাড়ি চলে গেছি। দেখলাম আমি ইউনিভার্সিটি থেকে ব্যাগ কাধে নিয়ে সরাসরি বাড়ি তে। পকেটে কিছু খুচরা টাকা পয়সা ছিল শুধু। ক্রেডিট কার্ড, ওয়ালেট এসব নিতেও ভুলে গেছি। আমার অবস্থা দেখে এবার আমার আম্মু খেপে গেলেন। বললেন, " তোর কি পড়াশুনা নাই। প্রতিদিন বাড়ি আসতেছিস কেন? আর তোকে দেখলে মনেই হয় না যে তুই আমেরিকা তে পড়তেছিস। প্রতিদিন বাড়ি আসা দেখে মনে হয় তুই ঢাকা থেকে চট্টগ্রামে পড়তে গেছিস।" আমি যার পরনাই কষ্ট পাইলাম। যদিও কথা সত্য।

যখন ঘুম ভাঙ্গে তখন নিজেই বসে বসে হাসি। আমি যে তিন রাত ধরে একই স্বপ্ন দেখতেছি কেন জানি না। যতদূর জানি স্বপ্ন হল বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু কিভাবে সিকুয়েন্স মিলে গেল? কিভাবে আমার আম্মু স্বপ্নের মধ্যেই বলে বসল..."তুই কেন বার বার বাড়ি চলে আসিস?" হা হা হা...অদ্ভুত। হয়ত এটা আমারই অবচেতন মনের ভাবনা।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:৪১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×