পাবলো নেরুদাকে নিয়ে ফিল্ম পোস্টম্যান
১৯ শে আগস্ট, ২০০৬ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
1994 সালে তৈরি ছবি। পরিচালক মাইকেল র্যাডফোর্ড। চিলির কবি পাবলো নেরুদার জীবনের একটি পর্ব নিয়ে তৈরি এক দারুণ ছবি। 1952 সালে নিজেরে দেশ থেকে নির্বাসিত হয়ে ভূমধ্যসাগরের এক ছোট দ্্বীপে আশ্রয় নেন কবি পাবলো নেরুদা। সেখানে তার সঙ্গে এক জেলের সন্তান মারিওর দেখা হয়। মারিওকে তিনি নিয়োগ দেন নিজের ব্যক্তিগত পোস্টম্যান হিসাবে। মারিও এমনিতেই ভাবুক, আলভোলা। কবির সানি্নধ্যে সে পুরো উচ্ছন্নে যায়। কবিতা তাকে আক্রান্ত করে। নেরুদা তাকে কবিতা শেখান। কবিতাকে কিভাবে ভালোবাস যায় তা বলেন। এর পর সে নিজে নিজেই কবিতা লেখার উদ্যোগ নেয়। বিয়াত্রিসে নামের একটি মেয়েকে সে ভালোবাসে। তাকে কবিতা দিয়ে ইমপ্রেস করতে চায়। নেরুদার কবিতাকে নিজের বলে তাকে শোনায়। কবিতা তাদের দুজনকে কাছাকাছি নিয়ে আসে। ছেলের এই অবস্থায় চিন্তিত হয়ে পড়েন মারিওর মা। তিনি নেরুদার কাছে যান। নেরুদাকে বলেন তিনি যেন তার ছেলেকে মেটাফোরের হাত থেকে মুক্ত করার জন্য তাকে পরামর্শ দেন। কিন্তু নেরুদা তখন কবিতা, প্রেম আর নেরুদার শেখানো বামপন্থা নিয়ে বিভোর। একদিন দ্্বীপটিকে রেখে চলে যান নেরুদা। মারিওর জীবনে নেমে আসে দুর্বিপাক। মারিও মারা যায় মিছিলে গুলি খেয়ে। বেশ কয়েক বছর পর নেরুদা আবার সেই দ্্বীপে সফরে যান সেখানে তার দেখা হয় পাবলিতো নামে এক বাচ্চার সঙ্গে। হঁ্যা মারিও ও বিয়ত্রিসের বাচ্চা পাবলিটো। বিয়ত্রিসে কবির হাতে তুলে দেয় মারিওর তৈরি করা একটি রেকর্ড। যেখানে সে নেরুদাকে পাঠাবে বলে দ্্বীপের নানা শব্দ, পাখির ডাক সমুদ্রের গর্জন ইত্যাদি রেকর্ড করেছিল।
নেরুদার চরিত্রে চমৎকার অভিনয় করেছেন ফিলিপ নরিয়েট।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৬ ভোর ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল

সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা...
...বাকিটুকু পড়ুন
আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।
বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।
যাক না এমন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩

কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন...
...বাকিটুকু পড়ুন
সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে...
...বাকিটুকু পড়ুন
পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়...
...বাকিটুকু পড়ুন