somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঋতি্বক ঘটকের অযান্ত্রিক

১১ ই নভেম্বর, ২০০৬ ভোর ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পার্টিশনের বেদনা নাকি বাঙলায় একজনই পেয়েছিলেন অথবা তিনিই একমাত্র সেই বেদনাকে শিল্পে রুপ দিতে পেরেছিলেন। লোকটির নাম ঋতি্বক ঘটক। ঋতি্বক ঘটকের প্রতি আমি এক ধরনের সচেতন মুগ্ধতা বোধ করি। কোনো দায়বদ্ধতা নয়। লেখক হিসাবেও নয় ডিরেক্টর হিসাবেও নয়। ঋতি্বক ঘটক আসলেই কারও ধার ধারেন নি। অতএব তার প্রতি দায়বদ্ধতার ধার আমাদের ধারতে হবে, এইটা আমার চেতনা সাপোর্ট করে না।
পরিচালক হিসাবে ঋতি্বকের তুলনা ঋতি্বকই। তার পূর্ব ও নাই পর নাই। সিনেমার বাঙলা আঙ্গিক বলতে তিনিই একমাত্র। সত্যজিৎ বলছিলেন, ঋতি্বক এমন এক পরিচালক যার কাছে হলিউডের অস্তিত্বই যেন নাই। আসলেই তাই।
ঋতি্বক পাগলা, ঋতি্বক মাতাল, ঋতি্বক চমকে দেওয়া। তাকে অনুকরণ বা অনুসরণ করা সম্ভব হয়নি আমাদের মেকারদের পক্ষে। কারণ ঋতি্বকের থেকে ভাল ডিরেক্টর হয়তো আছে। কিন্তু ঋতি্বকের সাহস আর ঋতি্বকের বেদনা শুধু তারই।
যাই হোক ঋতি্বক ঘটকের অযান্ত্রিক আবার দেখলাম। যতবারই দেখি ততোবারই নতুন ভাবে ভাবতে হয়। সিনেমার প্রিন্টটা খুব জুতের নয়। প্রথমবার ভাল প্রিন্টে বড় পর্দায় দেখার ভাগ্য হয়েছিল। কিন্তু পরে খারাপ প্রিন্টেই আবার দেখতে হয়েছে। অযান্ত্রিক কী? যন্ত্রের মানবায়ন, মানুষের যন্ত্রায়ন? জগদ্দল কি পুরাতন ব্যাপার? জগদ্দল কি উপনিবেশ, সামন্ততন্ত্র, নাকি ঐতিহ্য? একটি ভাঙ্গা গাড়ির সঙ্গে মানুষের সম্পর্কে দৌড় কতদূর?
সুবোধ গোষের গল্প অবলম্বনে ঋতি্বক এই ছবিটি বানিয়েছিলেন 1958 সালে। গল্পটা আমি পড়েছি। গল্পকে কিভাবে সিনেমা করতে হয় তা এই সিনেমা থেকে শেখা দরকার। গল্পের কেন্দ্রে আছে এক ভাঙ্গা মোটর কার তার নাম জগদ্দল। জগদ্দলের চালক বিমল। বিমলের সঙ্গে তার বন্ধুত্ব। এই গাড়ির সঙ্গে তার সম্পর্ক। গাড়ির চালানোর নানা অভিজ্ঞতা, নানা ঘটনা আর জগদ্দলের ক্ষয় নিয়ে কাহিনী। শেষ পর্যন্ত জগদ্দলের মৃতু্য ঘটে। আসলেই সে এক করুণ ও মর্মান্তিক মৃতু্য।
আছে বেশ কয়েকটি উপকাহিনী। বিয়ে বাড়িতে যাওয়া মামা ভাগনে। পাড়ার দাদার সঙ্গে বাড়ি পালানো মেয়ে। তার সঙ্গে বিমলের রহস্যময় সম্পর্ক। আরও কতকিছু। শুরু থেকেই আদিবাসী উৎসবের ঢাক বাজতে থাকে। আর শেষ পর্যন্ত সেই ঢাক সরব হয়ে ওঠে। সিনেমার সাবকনশাস জুড়ে থাকে আদিবাসী উৎসবের ঢাক। এ হলো যন্ত্রের প্রতি মানুষের সেই ভালোবাসার কাহিনী যখন মানুষ যন্ত্রকে প্রকৃতির একটি অংশ হিসাবে গ্রহণ করেছিল। যন্ত্রের যন্ত্রত্ব যখন তাকে মানুষের ভালবাসা থেকে বঞ্চিত করতে পারেনি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×