সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৬ রাত ৩:০৫
আবু সাইয়িদের নিরন্তর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কাল রাতে আবু সাইয়িদের নিরন্তর সিনেমাটা দেখলাম। আবু সাইয়িদের আগের কোনো কাজ আমি দেখি নাই। নিরন্তর দেখে ভাল লাগলো। ইমপ্রেস টেলিফিল্ম এই মুভিটা প্রযোজনা করেছে। হুমায়ূন আহমেদের জনম জনম উপন্যাস থেকে স্ক্রিপ্ট করেছেন হুমায়ূন আহমেদ ও আবু সাইয়িদ। ভাল সিনেমার জন্য পাওয়ারফুল স্টোরি লাইন যে খুব জরুরি তা নিরন্তর ও সমকালীন কয়েকটি বাংলা মুভি পাশাপাশি রেখে স্পষ্ট বোঝা গেল। হুমায়ূন আহমেদের গল্প বলার ক্ষমতা সম্পর্কে এতদিনে সব সন্দেহই দূর হয়ে গেছে। ফলে একথা নিশ্চিত করে বলা যায় তার গল্প থাকলে মুভি বা নাটক থেকে কোনো না কোনো বিনোদন আসবেই। আবু সাইয়িদ বেছে নিয়েছেন তিথির কাহিনী। নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে সে। অভাব অনটনের প্রয়োজনে তাকে বেশ্যাবৃত্তি বেছে নিতে হয়। এ নিয়ে তার পরিবারে ও বাইরে নানা সংকট তৈরি হয়। ঘটতে থাকে নানা ঘটনা। পুরুষের পৃথিবীতে এক একা মেয়ে তিথি। সংসারের প্রয়োজনে সে কত কিছুই না করে। সংসারও মেনে নেয়। কিন্তু খানিকটা সচ্ছলতা ফিরলেই আবার লাগাম টেনে ধরার চেষ্ট করে তার মা। এক লাজুক খদ্দেরের মাধ্যমে তার পরিবারের সঙ্গেও অদ্ভূত সম্পর্ক গড়ে ওঠে। তিথি শুধু দেখে যায় আর পরিস্থিতির প্রবাহে ভাসতে থাকে। আবু সাইয়িদ বিষয় নিজের ডিরেক্টিং ক্যাপাবিলিটিকে কাজে লাগাতে পেরেছেন। পুরো ছবিতেই নিম্নকণ্ঠ থেকেছেন। প্রতিটি দৃশ্যে সমান মনোযোগ দিয়েছেন। কাস্টিংও পারফেক্ট। এরকম একটি ক্রিটিকাল বিষয়কে যেভাবে ডিল করেছেন তাতে অবাক হয়ে যেতে হয়। পরপর কযেকটি সিনেমায় শাবনুরের যে অভিনয় দেখলাম তাতে তাকেও ট্রিবিউট দিতে হয়। আমজাদ হোসেনের কাল সকালে, শহীদুল ইসলাম খোকনের বাঙলা আর নিরন্তরে শাবনুর খুবই দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। স্কুলিং-এর কারণে কাল সকালে ও বাঙলায় খানিকটা মেলোড্রামা তৈরি হয়েছে। কিন্তু নিরন্তরে তা নেই। নিরন্তরে শাবনুর তার সেরা কাজটাই করেছেন।
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।