somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কারফেস (1983)

২৯ শে নভেম্বর, ২০০৬ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভিবাসীদের নিয়ে মার্কিনিরা অনেক দুঃস্বপ্ন দেখে। আশির দশকে তাদের দুঃস্বপ্নে ভিড় করতো কমিউনিস্টরা। কিউবা ও লাতিন আমেরিকা থেকে আসা অপরাধী কমিউনিস্টরা তাদের দেশকে শেষ করে দিচ্ছে এ বোধ গেঁথে গিয়েছিল তাদের সাবকনশাসে। আর ছিল কেজিবির নানা ষড়যন্ত্র, গুপ্তঘাতের ভয়। নব্বইয়ের পর থেকে বিশেষ করে টুইন টাওয়ারের পর থেকে তাদের মধ্যে বাসা বেধেছে ইসলামিস্টদের ভয়।
স্কারফেসে টনি মন্টানার কথা যখন মুভিটিতে বলা হচ্ছিল তখন কানখাড়া করলাম। অনেক রিফিউজিই নাকি কুবা থেকে এসেছিল। তাদের মধ্যে একজনই ছিল টনি মন্টানা। শয়তানের পক্ষশক্তি। বাকীরা নিরীহ ছিল? মুভিটা কিন্তু তা বলে না। বাকীরা দাঙ্গা করে। একজন আরেকজনকে খুন করে। নানা অপরাধে জড়িত হয়। আমেরিকান মেয়েদের টিজ করে। তাদের সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারে না।
ব্রায়ান ডি পালমা পরিচালিত এই মুভিতে অভিনয় করেছেন আল পাচিনো। স্ক্রিপ্ট লিখেছেন অলিভার স্টোন। বলা হয়, এই সিনেমা সর্বকালের সবচেয়ে সেলিব্রেটেড সিনেমাগুলোর একটা।
ঘটনার কেন্দ্রে আছে টনি মন্টানা। যে কিনা কুবার মেরিয়েল থেকে ইউনাইটেড স্টেটস-এ যাওয়া লোকদের একজন ছিল। ফিদেল ক্যাস্ট্রো এই লোকগুলোকে সুযোগ দিয়েছিলেন কুবা ছাড়তে যাতে তারা মার্কিন আত্মীয়-স্বজনের সঙ্গে যোগ দিতে পারে। এই ঘটনাটা ফিকশন নয় সত্য। 1980 সালে ঘটা এই ঘটনাটি মেরিয়েল বোটফ্লিট নামে পরিচিত। টনি মন্টানা প্রথমে ফ্লোরিডায় যায়। তারপর যায় মায়ামিতে। সেখানে খাবারের দোকানে কাজ করতে করতে জড়িয়ে পড়ে কোকেইন পাচারের সঙ্গে। শীঘ্রই সে আন্ডারওয়ার্লডের একজন চাঁই ও টিম লিডার হয়। মনে করতে থাকে এ পৃথিবীটা তার নিজের। এ রকম শুধু রূপকথাতেই পাওয়া সম্ভব।
এই উত্থানের পর তার ট্রাজিক পরিণতি ঘটে। না সিআইএ, এফবিআই কারও হাতে নয়। ড্রাগ ব্যবসার পার্টনারের হাতে তার মৃতু্য ঘটে। তার আগে সে খুন করে নিজের বোন ও বোনজামাই/বন্ধুকে। প্রশ্ন হলো তখন কি আমেরিকান আউন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না? টনি মন্টানার উত্থানের সময় তারা কী করছিল?
এই হলো অভিবাসীদের নিয়ে আমেরিকানদের ভয়ের সিনেমা।
মুভটি বানানো হয়েছে ইতালিয়ান-আমেরিকান গ্যাংস্টার আল কাপুনের ফিকশনালাইজড জীবনী অবলম্বনে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×