কিছু পথ পঞ্চগ্রাম শিলিগুড়ির দিকে
কিছু আধো আলো অাঁধারিতে
পুরনো মন্দিরের পাশ দিয়ে...।
প্রতিটি ফলকে, টেরাকোটায়
রিকা তার রেখে গেছে
নামধাম চিত্রকলা। টেরাকোটা পোড়াতে দিয়ে
মেয়েরাও চলে গেছে ঘরে, জ্বালাতে প্রদীপ।
রিকা যায় নাই। শাড়ির অাঁচলে মুখ ঢেকে
মাটি পোড়াবার ঘ্রাণ নিয়ে
থির বসে আছে।
দোল পূর্ণিমার রাতে এইখানে মেলা হতো।
অর্ধেক মেলা শেষে রিকা কবে চলে গেছে
ঠাকুরের গ্রামে।
আর কেউ বিছা নাকফুল সিঁদুর পুতুল
সিঁথিপাটি নিয়ে পসরা সাজিয়েছে।
আড়চোখে তাকিয়েই সেই কবে রিকা চলে গেছে
সাঁওতাল মেয়েদের সাথে।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০০৭ সকাল ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




