somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যাট্রিক্স (1999)

০৯ ই এপ্রিল, ২০০৭ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফাদার গাস্তঁ রোবের্জের কর্মশালায় ল্যারি ওয়চোভস্কি ও এন্ডি ওয়াচোভস্কি পরিচালিত মুভি ম্যাট্রিক্স দেখানো হলো পরশু। ফাদার ডিভিসি= ডা ভিঞ্চি কোড নিয়ে খানিকটা সমালোচনামুখর হলেও, মুভিটাকে যে নিউ মুভির একটা উদাহরণ হিসাবে কর্মশালায় যুক্ত করেছেন এবং মুভিরি বক্তব্যের সঙ্গে দ্্বিমত পোষণ করেও এর গুরুত্বটা দেখিয়ে দিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ না দিয়ে উপায় থাকে না। ম্যাট্রিক্সের বেলায় ফাদার আরও উদার।
নিউ মভির একটা বড় বৈশিষ্ট্য এর প্রযুক্তি নির্ভরতা। ম্যাট্রিক্স পুরামাত্রায় প্রযুক্তিনির্ভর। তারও চেয়ে বড় কথা মানুষও এখানে প্রায় একেকটা মেশিন। এই মুভিটা আমি আগে একবার দেখেছিলাম। তখন রিয়েল ও আনরিয়েল প্রসঙ্গগুলা মাথায় ঢোকেনি। আমি সেবার শুধু অ্যাকশন দেখেছি। এরকম অ্যাকশন তৈরি করতে নাকি একসঙ্গে 70টি ক্যামেরা পর্যন্ত ব্যবহার করা হয়েছে। জানালেন ফাদার।
ম্যাট্রিক্স মুভিতে নানা সময় ও স্থানের মধ্যে এমন র্যানডম ভ্রমণের উদাহরণ আছে যে একে শ্বাসরুদ্ধকর একটি গতিতে এগুতে হয়েছে। কিন্তু এই র্যানডম স্থানান্তরের মধ্য দিয়ে ম্যাট্রিক্স তৈরি করেছে বাস্তবতা ও অবাস্তবতার মধ্যে এক অদ্ভুত সমন্বয়। জীবন-মৃতু্যর মতো প্রসঙ্গকেও বিশ্বাযোগ্য করে তুলেছে। যেখানে রিয়েল বডি সেখানে যেন লোকটি নেই। আবার যেখানে আনরিয়েল ইমেজ সেখানেই যেন লোকটি উপস্থিত।
ম্যাট্রিক্স দেখতে দেখতে আমার বারবার মনে পড়ছিল কিছুদিন আগের মারা যাওয়া দার্শনিক বদ্রিলারের কথা। মানুষের সাইবর্গরুপান্তরের পথে ম্যাট্রিক্স হয়তো একটা ইঙ্গিত হিসাবে থাকলো পাকাপোক্ত হয়ে। আমার মনে হচ্ছে, ম্যাট্রিক্স বানানোর সময়ের চেয়ে এখন এটি আরও বেশি সহজবোধ্য হয়ে উঠেছে। কেননা ম্যাট্রিক্সের জটিল দার্শনিক প্রসঙ্গগুলো আমরা এখন কিছু কিছু চারপাশে টতে দেখছি। সামনে ম্যাট্রিক্স হয়তো গল্প হিসাবে পুরনো হয়ে যাবে।
নেবুচাদনেজার স্পেসশিপের প্রধান মরফিয়াস এমন একজনকে খোঁজেন যে দি ওয়ান। পেয়ে যান নিওকে। যে বিশ্বাস করে একদিন মিরাকলটি ঘটবে। সে খোঁজ পাবে ম্যাট্রিক্সের। পেয়ে যায় সে। শেষ পর্যন্ত।
গল্পের এখানেই শেষ নয়। আছে ম্যাট্রিক্স রিলোডেড ও ম্যাট্রিক্স রেভিলিউশন। খুব তাড়াতাড়ি দেখে ফেলতে হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×