গতকাল এনডিটিভির উইটনেস অনুষ্ঠানটা দেখলাম শেষ দিকে একটু সময়। বিষয় সিনেমা ও কান ফেস্টিভাল। কান ফেস্টিভাল সিনেমা জগতে খুব প্রেস্টিজিয়াস আসর। পুরস্কারও গোনাগুনতিতে ধরার মতো।
এবারের কান উৎসবে অংশগ্রহণ করছেন ঐশ্বরিয়া রাইসহ কয়েকজন ভারতীয় অভিনেতা-অভিনেত্রী। ফেস্টিভালে বলিউডের একাধিক মুভিও দেখানো হবে। এই উপলক্ষ্যটাই ইনডিয়ান পর্যবেক্ষকদের নতুন করে ভাবাচ্ছে। কানে বলিউডের নাকানিচুবানি দেখানো হবে ঠিকই। সেখানকার সেলিব্রেটিরা রেড কার্পেটে হাঁটাহাঁটিও করবেন কিন্তু বোদ্ধাদের, এমনকি মোটাদাগে দর্শকদের কাছে বলিউডের সিনেমা তেমন একটা টানবে না। টানে না। বলিউডের ভাষা, ভাব ও ভঙ্গি মেলোড্রামা তাদের ঠিক সিনেমা সিনেমা লাগে না। ফলে ছিঁটেফোটা পুরস্কার বা প্রশংসা জুটবে না। তাই ভারতের মিডিয়া একটু চিন্তিত। বলিউডি সিনেমায় অর্থযোগ হয় কিন্তু খ্যাতি যোগ নাই। এই সিনেমা দেখে নাকি বোদ্ধারা হাসে। তাই এনডিটিভির প্রশ্ন, এইভাবে উৎসবের একপ্রান্তে সিনেমা আর রেড কার্পেটে নায়িকাদের হাঁটাহাটিতে আর পোষাচ্ছে না। তাই বলিউডের বাইরে খোঁজ-খবর শুরু হয়েছে। পথের পাঁচালিসহ এ যাবত যে সিনেমাগুলো কানে আদর পেয়েছে সেগুলোর খোঁজ পড়েছে। এনডিটিভি দর্শকদের প্রশ্ন করছে, আমাদের কাছে নাম পাঠান কোন সেই পরিচালক যাদের আমরা নতুন করে শোকেসিং করতে পারি?
ইনডিয়ান সিনেমা বনাম বলিউডি সিনেমা বিতর্ক ইনডিয়ায় সবসময় জারি ছিল। কিন্তু মিডিয়া এমনভাবে বলিউডকে ফোকাস করেছে যে, বোম্বের সিনেমা ইন্ডাস্ট্রিই হয়ে পড়েছে ইনডিয়ান সিনেমার একমাত্র শোকেস। এই বাইরে পুরা ভারতকে তারা গিলে খেয়েছে।
মিডিয়ায় প্র্রান্তিকভাবে হলেও যখন কথা উঠছে তখন সেটা খুশির খবর বটে! কী বলেন?
ছবি : কান উৎসবে ঐশ্বরিয়া ও অভিষেক
আলোচিত ব্লগ
তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।
বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন
অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন
তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন
আম গেল ছালাও গেল

আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন
সৌর বিদুৎ।

আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।