আমার গ্রামের বাড়িতে এক চাচা আছেন, যিনি প্রতি বছর কিছু সময় মাথাগরম থাকেন।
যখন বেশী গরম থাকেন তাকে ঠাণ্ডা করার জন্য ঘরের বাইরে গাছের সাথে তালা দিয়া রাখতে হয়। রাতের বেলায়ও তিনি সেই গাছের সাথে বাঁধা থাকেন।
একদিন সকালে তার কাছে গিয়া দেখি তিনি গাছের সাথে বাঁধা,
-চাচা কাল সারারাত কি এইখানেই ছিলেন?
-কালকে কেন তিনদিন যাবত আছি, খুব শান্তি খাবার দাবার সব এখানেই আসে। আমার কিছু করা লাগেনা। খাই আর গুমাই। তুই থাকবি আমার লগে?
-চাচা মশা কামড়ায়না আপনারে? আশেপাশে তো মশারি দেখতেছিনা।
-আমারে মশা কামড়ায়না, আমি মশার একটা দোয়া পড়ি।
-(পড়া ফাঁকি দিয়া টেবিলে গুমাইতে গিয়া কত মশার কামর খাইছি) আমারে শিখাইবেন?
-তুই মনে রাখতে পারবি?
-আমি আপনের ভাতিজা অবশ্যই পারব।
-তাইলে শোণ,
ইয়া_আইয়ুহাল_মশা, লা_তা_বুনবুন, আনা_গারিবুন, আনা_লা_মশারি।
-চাচা কিছুই বুঝলামনা।
-এইডা বুঝলিনা? এর অর্থ হইলঃ হে মশা, বনবন করিসনা, আমি গরিব, আমার মশারি নাই।
তার কথায় একটা পৈশাচিক আনন্দ পাইলাম ঠিকই, কিন্তু পরে চিন্তা করলাম তার মনের কষ্টটা, সে পাগল তাই তার কষ্টের অভিযোগ কারো কাছে করেনা।
সে কি তার এই দোয়ায় আমাদের এই অন্ধতাকে ধিক্কার দিল? পাগল হলেও সে তো মানুষ। তারও তো কষ্ট আছে।
[পুনশ্চঃ ঘটনাটা পুরুপুরি সত্য, তিনি একজন কোরআনের হাফেয। পাগল অবস্থায়ও তিনি সাবলীল ভাবে কোরআন তিলাওয়াত করেন। গরিব হবার কারনে তিনি সুচিকিৎসা নিতে পারছেননা। আপনারা তার জন্য দোয়া করবেন তার সুস্থতার জন্য।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


