somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহফুজ
আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

কোরবানির গরু এবং ভালোবাসা

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবার কোরবানির গরু কিনে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়া হয় সেখানে আব্বা আর চাচা যৌথভাবে কোরবানি করেন। আমরা সকালে ঈদের নামাজ পড়ে গ্রামের বাড়ি যাই।
গতকাল সন্ধ্যার পর সিলেট থেকে বাসায় এসে দেখলাম আমাদের বারান্দায় একটি গরু বাঁধা। দেখে ভাবলাম, এবার হয়তো বাসায়ই কোরবানী করা হবে। যাই হোক এ নিয়ে আর কোন কথাবার্তা হয়নি আব্বা কিংবা আম্মার সাথে শুধু একবার আব্বা গরুর দামটা আমাকে বলেছিলেন যখন তিনি গরুর ছবি তুলেন আমার বোনকে দেখানোর জন্য।

রাতে খাবার দাবার পর আমার হঠাৎ খেয়াল হলো, গরুটা কি সারারাত না খেয়ে থাকবে? এটাতো অমানবিক থুক্কু অগরুবিক হিয়ে যাবে। কি করি, ঘাস টাস কিছু তো ম্যানেজ করা সম্ভব না এতো রাতে। হঠাৎ মনে পড়লো, বাসায় তো কাঁঠাল গাছ আছে; পাতা ছিঁড়ে আনা যদিও কষ্টকর হবে। ছাদের উপর পানির ট্যাংকি, তার উপর কিংবা পাশে গিয়ে কাঁঠাল পাতা আনা লাগবে! একটু ভয় কিংবা অনিচ্ছা সৃষ্টি হলেও ক্ষুধার্ত গরুর কথা ভাবতেই খুব সহজ মনে হলো বিষয়টা। রাত একটা তখন। পাতা নিয়ে এসে গরুটাকে দিলাম সাথে এক বল পানি। পাশের বাসার কোরবানির ছাগলটাকেও বারান্দা দিয়ে কিছু দিয়ে দিলাম। পাতা পেয়েই খেতে শুরু করলো আমাদের গরুটা। দুইবার এনে দিলাম এভাবে পাতা। মনটা ভালো হয়ে গেলো। অহ মন খারাপের কারণ তো বলিনি। সন্ধ্যায় গরুটাকে দেখার পর থেকেই কিছুটা মন খারাপ ছিলো আমার তার উপর পাশের বাসার ছাগলটা খুব চেঁচাচ্ছিলো। আমার মনে হয়েছে কাঁদছে খুব। আমার একটা সমস্যা, কোরবানির গরু বা পশু দেখলে মায়া লাগে, ভালোবাসা অনুভব করি। মনে হয় ফাঁশির আসামী, ভোর হলেই ঝুলিয়ে দেয়া হবে। অপেক্ষার প্রহর যেন গুনছে সে আর জীবনের স্মৃতিচারণ আর ঈশ্বরের কাছে ক্ষমাপ্রার্থনায় ব্যস্ত।

আল্লাহ পাকের নির্দেশ, কোরবানি তো দিতেই হবে। "যেহেতু প্রিয়বস্তু কোরবানি করার রেওয়াজ, সেহেতু কোরবানির পশুর প্রতি আমার মায়া জন্মানোটা মনে হয় ভালোই কিংবা স্বাভাবিক। প্রিয় জিনিস কিংবা জনের প্রতিই মায়া জন্মায় আর কোরবানিও প্রিয়কিছুরই দেয়ার নির্দেশ। তবে আমার মায়ার মাত্রা এতো বেশী না, যতো বেশী হলে ঈদের আগে গো-হত্যা মহা পাপ বলে মুক্তমনা সেজে যাবো আর সারা বছর সুযোগ পেলেই গরুর কলিজা, ভুনা, বার্গার, ইত্যাদি বিভিন্ন আইটেমে রসনার বিলাস কিংবা তৃপ্তি মেটাবো। কোরবানি ঈদ এলেই "আমি পশু হত্যার বিপক্ষে, নিরীহ পশু জবাইয়ে কোন আত্মত্যাগ নেই" এমন নির্লজ্জ, বহুমুখী, বহুরূপী মানুষ আমি অবশ্যই না। কোরবানি সৃষ্টিকর্তার নির্দেশ। তিনিই বলেছেন "জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর" এবং তিনিই নির্দেশ দিয়েছেন পশু জবাইয়ের জন্য। তিনি কখনো অযৌক্তিক, অমানবিক কিছু বলতে পারেনা। তিনি অযোক্তিক কাজ করলে বা করার নির্দেশ দিলে পৃথিবীটা এতো সুন্দর বৈজ্ঞানিক এবং যৌক্তিকভাবে পরিচালিত হতনা।
দয়া করে কোরবানি নিয়ে নোংরামি করবেন না কেউ, আপনার যদি আল্লাহর নির্দেশের চাইতে পশুপ্রেম বড় মনে হয় তবে কোরবানি না দিয়ে নীরবে বসে থাকুন কিংবা ঘুমিয়ে থাকুন। নিশ্চই জানেন, কেউ আপনাকে কোরবানি দেওয়াতে বাধ্য করবেনা।
বি:দ্র: যারা খুব পশুপ্রেমিক দয়া করে তারা যেন নিজের এবং পারিবারিক সকল বিয়েতে গরু,ছাগল,মুরগী, মাছ কিছুই না রাখে। সবজি এমনকি সবজি খাওয়াটাও তো,উচিৎ না। কেন, উদ্ভিদের কি জীবন নেই নাকি?
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×