
সীমান্তে রক্ত কি নতুন দিলাম নাকি? রক্ত আগেও দিয়েছি, আরো দেবো, তবুও বন্ধুত্ব রক্ষা করে থাকবোই থাকবো ইনশা আল্লাহ।
খবর: আরো দুইজন বাংলাদেশীকে সীমান্তে গুলি করে মেরেছে আমাদের প্রিয়বন্ধু ইন্ডিয়ার বি,এস, এফ।
ইন্ডিয়া হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড, তারা দুইজন বাংলাদেশী মারছে; কি এমন হইছে তাতে! আরে বন্ধুই তো, বন্ধুত্বের খাতিরে আগেও প্রতিবাদ করিনি, এখনো করবোনা। আপনারা বড় নিমকহারাম। কেন এটা নিয়া চিল্লাচিল্লি করতেছেন? আগের মতো আবার হাসিমুখে গিয়ে লাশগুলো নিয়ে চলে আসবো। বন্ধু মানে বুঝেন মিয়া, বুঝেন বন্ধু প্রতিম দেশ মানে কি? বেস্টফ্রেন্ডের অনেক অধিকার থাকে, এগুলো তেমন আরকি।
উপসংহার: বন্ধুপ্রতিমতার আড়ালে বন্দুকপ্রতিমতা হাসে। আসুন সবাই বন্ধুদের প্রশংসা করি। জয়বাংলা, জয় বন্ধুপ্রতিম ভারত।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




