"বদ" রুল! জন্ম থেকেই সে বদ উপাধিপ্রাপ্ত। এমন নিকৃষ্ট কাজ বদ মানুষই করতে পারে। যদিও সব বদরুল নিকৃষ্ট না, তারা তাদের কর্ম দিয়ে বদটাকে মুছে ফেলেন।
সত্যি কথা বলতে কি, বিশেষ দলের ক্ষমতাশীল না হলে এমন সাহস কেউ দেখায়না। কত ছেলেই তো প্রেমে ছ্যাকা খেয়ে বেকা হয়ে পড়ে থাকে, নেশার অন্ধকারে তলিয়ে যায়, আধুনিক দেবদাস হয়, হাজারটা মনোমালিন্য হয় সম্পর্কের জের ধরে প্রতিদিন; কই শুনিনি তো কেউ কোনো মেয়েকে গিয়ে কুপিয়েছে! তাও আবার সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেলুকাস!
ক্ষমতা মানুষকে অন্ধ করে দিয়ে বিবেকবর্জিত করে তোলে। ক্ষমতা থাকলে রাগের বহিঃপ্রকাশ টা ভয়ানক হয়।
যাই হোক বদরুলের দায়ভার কেউ নেবেনা তাই সিম্পল, তাতে কিছু এসে যায়না। তবে সংগঠনের সুনাম রক্ষায় যারা বিশাল বিশাল স্পিচ দিচ্ছেন তাদের কাছে নিবেদন রইলো, অন্তত ঐ জানোয়ারের বিচার প্রক্রিয়ায় গিয়ে নির্লজ্জের মতো সাংগঠনিক মমতা দেখাবেন না।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




