somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহফুজ
আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

যান্ত্রিকতা, নিষ্ঠুরতার সামাজিক যোগাযোগ মাধ্যম

১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দিনদিন যেনো নিষ্ঠুর যান্ত্রিকতায় ভরে উঠছে। যে যান্ত্রিকতা মানুষের আবেগ অনুভূতি গিলে খাচ্ছে সর্বভূকের মতো।

কেউ লিখলো- মনটা ভীষণ খারাপ, খুব কান্না পাচ্ছে।
টপাটপ সেখানে লাইক পড়ে গেলো বেশক'টি। কেউ জিজ্ঞেস করলোনা মনটা খারাপ কেনো? কেউ জিজ্ঞেস করলেও সেটা ফাজলামো আকারে"বউ কি পালাইছে নাকি গার্ল ফ্রেন্ড ছ্যাকা দিছে"?

আরেক জন হয়তো সত্যি জীবনের প্রতি বিতৃষ্ণা সইতে না পেরে সুইসাইড করার আগে লিখলো- বিদায় পৃথিবী। সেখানেও লাইক আর কমেন্ট"কই যান ব্র, মঙ্গল গ্রহে"? কিংবা নতুন কোন গ্রহে নাকি ভাই? কেউ আরো নিষ্ঠুরের মতো লিখবে- যা ব্যাটা মর, তুই মরলে একটা কমলো"।

কি প্রয়োজনরে ভাই যান্ত্রিকতার মাঝে আপনার আবেগ ঢেলে দিয়ে তিরস্কৃত হবার? আপনার যন্ত্রণা কি মুছে যাবে এখানে প্রকাশ করলে? খুব বেশী হলে দুই,চারটা লাইক আর কৃত্রিমতায় ভরপুর মিথ্যে সান্ত্বনা মিলবে।

এখন আবার নতুন ট্রেন্ড শুরু হয়েছে, অপারেশন থিয়েটারে অপারেশন রত: সেলফি, কিংবা মৃত ব্যক্তির লাশের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে ক্যাপশন" আজ আমার অমুক দুনিয়া ছেড়ে চলে গেলেন,সবাই প্লিজ দোয়া করবেন আর লাইক দিতে ভুলবেননা।"

সামান্যতম লজ্জা কিংবা বিবেক তো থাকা উচিৎ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে। মৃত মানুষকেও লাইক আর কমেন্টের ইনভেস্টমেন্ট বানানো লাগে?

নিষ্ঠুরতার আরেক উদাহরণ, বীভৎস সব ছবি কিংবা ক্ষতবিক্ষত লাশের ছবি দিয়ে ক্যাপশন দেয়া হয়"আমিন না লিখে যাবেননা কিংবা মুসলিম হলে লাইক না দিয়ে যাবেননা। "

কি প্রয়োজন এমন বীভৎসতা ছড়ানোর আর কি প্রয়োজন ধর্মকে এমন তুচ্ছতাচ্ছিল্য করে উপস্থাপনের?

ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হোক না হোক সামাজিক সাইটে ঠিকই তাদের যুদ্ধ নিয়ে তর্কের যুদ্ধ আর সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়।


মোবাইল আসার পর কমেছিলো গেটটুগেদার, আন্তরিকতা কিংবা দেখাসাক্ষাৎ? সোশ্যাল সাইট এসে ফোন করে ভালোমন্দ জিজ্ঞেস করা থেকেও দূরে সরিয়ে দিয়েছে আমাদের। ভালোমন্দ তো দূর প্রয়োজনী কথাও আমরা সেরে ফেলতে চাই বিভিন্ন চ্যাটিং সফটওয়্যারে।

বন্ধুদের আড্ডায় আগে চলতো স্মৃতিচারণ, হইহল্লোড়, ভূরিভোজন আর এখন শুরু থেকে শেষ বিভিন্ন এঙ্গেলে সেলফি তুলে আপলোড কিংবা গেম চালু করে হুম, হাম করে আড্ডায় গড় উপস্থিতি।

যান্ত্রিকতায় অসহায় এক সময়ের অন্ধকারে আমরা নিজেদের হারিয়ে ফেলছি প্রতিনিয়ত। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি আমরা যান্ত্রিকতার। আমার জানামতে মুক্তির কোন উপায় নেই আর। প্রজন্ম থেকে প্রজন্ম আরো যান্ত্রিক হবে, যান্ত্রিকতায় বিবর্জিত হবে যুগযুগান্তর।

সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×