বাস্তব জ্ঞাস
১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বৃষ্টিভেজা দিনে মাথায় হাফ লিটারের মত পানিসহ চুল নিয়া ভবঘুরে হইয়া ঘুরিতেছে । অন্যদিকে পুরোপুরি রসহীন রসায়ন ক্লাস চলিতেছে । ক্লাস করিব না করিব না ভাবিতে ভাবিতে উপযুক্ত সমর্থনের অভাবে বিল পাস করিতে না পারার মত বাধ্য হইয়া ক্লাসে ঢুকিলাম । শিক্ষক মহাশয়ের দিব্যচক্ষু আড়াল করিয়া এক কানে এয়ারফোন গুজিয়া নিশ্চিন্ত মনে টেইলর সুইফটের আর্তনাদ শুনিতেছি , হঠাৎ অন্যকর্ন দিয়া শুনিতে পাইলাম, শিক্ষকমহাশয় কয়েকটা বাস্তব গ্যাসের নাম জানিতে চাহিয়াছেন। কেউ কেউ অক্সিজেন ,নাইট্রোজেন নামক কঠিন কঠিন কিসব বলিতেছে । আমার অবচেতন মন নিজের অজান্তেই বলিয়া উঠিল , প এ আকার দ = যা হয় তা ।।। বলিয়া আমি লজ্জা পাইয়াছিলাম কি না স্বরন করিতে পারি না,তবে আমার আশেপাশের মুচকি হাসির তরঙ্গ স্রোত ধাক্কা খাইয়া শিক্ষক মহাশয় কিঞ্চিত লজ্জা পাইয়াছিলেন বলিয়া বোধহইয়া ছিল । অন্তত চশমার আড়ালে উনার চক্ষুর রেটিনার ব্যাসার্ধের পরিবর্তন দেখিয়া আমার তাহাই মনে হইয়াছে । অতঃপর বোধ হইল আমার উদাহরন যথার্তই হইয়াছে ।
বিঃদ্রঃ গুরুচন্ডালী ত্রুটিগুলোর জন্য দুঃখিত ।

সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনাশুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন
ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”
আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”
সে বলল, “বুঝতে পারছি না।”
“কেন?” আমি প্রশ্ন করলাম।
“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে...
...বাকিটুকু পড়ুন
আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা...
...বাকিটুকু পড়ুনমুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন