মেঘের ফাকে,তারার মেলায়,বেলা ফুরায়-
ধুলি মাখা-অন্তরের,নির্লিপ্ত সমর্পণে।
আমি বুঝিনি,তাই দেখিনি-
বসে ছিলাম,একাকি নির্জনে।
আমার জ্যোৎস্না নামে,কেবল একটি আঙিনায়
আমার চাঁদ ওঠে,কেবল একটি আকাশে।
অজানা কোন এক অদৃশ্য প্রবালে
আমার ফুল ফোটে,কেবল একটি প্রকাশে।
মাঠের পর মাথ,ফেলে এসেছি
আর হেটেছি,এক নীরব আশাতে
ক্ষণিকের এক নির্ঘুম খেয়ালে
এই আমার, সেই ভালবাসাতে।
আমার জ্যোৎস্না নামে,কেবল একটি আঙিনায়
আমার চাঁদ ওঠে,কেবল একটি আকাশে।
অজানা কোন এক অদৃশ্য প্রবালে
আমার ফুল ফোটে,কেবল একটি প্রকাশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




