যাচ্ছি চলে,
একবার, ফিরে তো তাকাও
হইত আর, কখনো- হবে না দেখা
দুটি চোখ বুঝলে- স্মৃতিতে ,এই ক্ষণ
ফিরে ফিরে আসবে যখন
গহীন অরণ্যের ছায়া ঘেরা রাজ্যে
কোন এক ফুল ফুটবে তখন।
যাচ্ছি চলে,
যা কিছু বলার,বলে দিয়ে যাও
হইত আর, কখনো- হবে না বলা
দুটি চোখ বুঝলে- স্মৃতিতে এই ক্ষণ
হৃদয়েতে বাজবে যখন
উদাসী রাখালের উদাস সুরে
কোন এক বাঁশি বাজবে তখন।
যাচ্ছি চলে,
একবার নিজেকে রাঙিয়েতে নাও
হইত আর, কখনো- হবে না রঙ্গিন
দুটি চোখ বুঝলে -স্মৃতিতে এই ক্ষণ
ধূসর ধূলিদের রাঙ্গাবে যখন
রাত্রির বুকে মেঘের রাজ্য চিরে
আকাশেতে চাঁদ ঐ হাসবে তখন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




