somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:((শিক্ষিত বেকার যুবকের সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছ...............................!

১৯ শে জুন, ২০০৯ সকাল ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশে বেকারত্ব অস্বাভাবিক পরিমাণে বেড়ে চলছে। শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় দেড় কোটি। এদিকে সরকার প্রতি পরিবারে একজনের কাজ (চাকরি) দেয়ার কথা বলে দলীয় পরিচয়ে ৩ লাখ বায়োডাটা নেয়ায় শিক্ষিত বেকারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অপরদিকে শিল্প-বিনিয়োগ খাতেও বিপর্যয় নেমে আসছে। চারদলীয় জোট সরকার ক্ষমতা ছাড়ার পর শিক্ষা খাতে বিপর্যয় নেমে এসেছে। জোট সরকারের শেষ অর্থবছরে (২০০৫-০৬) শিল্পখাতের প্রবৃদ্ধির হার ছিল (ম্যানুফ্যাকচারিং) ১০.৭৭ যা চলতি অর্থবছরে ৫.৯২ শতাংশে নেমে এসেছে। শিল্পের এই নাজুক পরিস্থিতি দেশবাসীর জন্য উদ্বেগের খবর বটে। বিনিয়োগ নেই, শিল্পের অগ্রগতি নেই, নেই কর্মসংস্থান। দেশের বিভিন্ন ইপিজেডে বিনিয়োগ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। বেপজার তথ্যে বলা হয়- ঢাকা ইপিজেডে ২০০৫-০৬ অর্থবছরে বিনিয়োগ ছিল ৬১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার যা চলতি অর্থবছরের ৯ মাসে হয়েছে ২৫.১৩ মিলিয়ন ডলার। ২০০৫ সালে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল ৮৪৫ মিলিয়ন মার্কিন ডলার যা ২০০৭ সালে কমে ৬৬৬ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০০৫-০৬ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ প্রবৃদ্ধি ছিল ১২৫ শতাংশ যা চলতি অর্থবছরে ৮০.৪৯ শতাংশে নেমে এসেছে। একই সময়ের ব্যবধানে স্থানীয় বিনিয়োগ প্রকল্প ১৭৫৪ থেকে ৮৭৯টিতে, ১৮ হাজার ৩৭০ কোটি টাকা থেকে ১০ হাজার ৭৯৩ কোটি টাকায় নেমে আসে। বৈদেশিক বিনিয়োগ প্রকল্প ১৩৫টি থেকে ৯১টি, আর ২৪ হাজার ৯৮৬ কোটি থেকে ১৪ হাজার ৩৫৩ কোটি টাকায় নেমে এসেছে। ২০০৫-০৬ অর্থবছরে শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানি হয়েছিল ১৫৩৯ মিলিয়ন ডলার মূল্যের। চলতি অর্থবছরে তা কমে ৮৮২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কর্মসংস্থান ২০০৫-০৬ অর্থবছরে ছিল ৩০৮৬৬৬ জন যা এ বছর কমে এসে ২০৮৬৩৫ জনে দাঁড়িয়েছে। অপরদিকে সরকার যখন ব্যাপক কর্মসংস্থান ও ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলছেন, তখন বিনিয়োগ চিত্রটি ভিন্ন রকম। অর্থ মন্ত্রণালয় থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে আগামী বছরগুলোতে লক্ষ্যমাত্রার তুলনায় বিনিয়োগ ঘাটতি বেড়ে যাবে। ২০০৯-১০ থেকে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত প্রাক্কলিত বিনিয়োগ প্রবৃদ্ধি ধরা হয়েছে যথাক্রমে ৬.০, ৬.৮, ৭.৫, ৮.০ ও ৮.০ শতাংশ। প্রয়োজনীয় বিনিয়োগ লক্ষ্যমাত্রা যথাক্রমে ২৪.৫৯, ৩০.৫৩, ৩৭.১৮, ৪৩.৮২ ও ৪৯.৬৯ বিলিয়ন ডলার। আর মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক কাঠামো (এমটিএমএফ) লক্ষ্যমাত্রায় ২০০০-১০ থেকে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত ঘাটতি ক্রমান্বয়ে বেড়ে যথাক্রমে বৃদ্ধি পাবে ১.০৪, ৩.৫৩. ৫.৮২, ৮.২৭ ও ৯.৪০ শতাংশ।
একেতো বিনিয়োগ খাতে স্থবিরতা বিরাজ করছে, তারপর বৈশ্বিক মন্দাসহ নানা কারণে শিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বাংলাদেশের অন্যতম বেসরকারি শিল্পখাত হচ্ছে তৈরি পোশাক। এ খাতে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) থেকে জানানো হয় গত এক বছরে বাংলাদেশী তৈরি পোশাকের আন্তর্জাতিক বাজার মূল্য ২০ থেকে ২৫ শতাংশ হ্রাস পেয়েছে। গত কিছু দিনের মধ্যে ৬৩টি শিল্প বন্ধ হয়ে গেছে। এ ছাড়া তৈরি পোশাক রফতানি আদেশ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাচ্ছে। তারা আরো বলেছে, বিশ্বের বড় ক্রেতা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র গত তিন মাসে পোশাক আমদানি করেছে ১০.৫ শতাংশ কম। এমতাবস্থায় তৈরি পোশাক খাত বড় ধরনের হুমকির মুখে। এছাড়া গোটা বস্ত্রখাতের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। ভারত থেকে সুতা আমদানির বিষয়টি এখন বাংলাদেশী বস্ত্র শিল্পের জন্য হুমকির কারণ হয়ে দেখা দিয়েছে। অপরদিকে রাষ্ট্রায়ত্ত পাটশিল্প বন্ধ করে দিয়ে সরকার নিজেও নতুন করে বেকারত্ব বাড়াচ্ছে।
দেশে কর্মসংস্থান নেই। বাড়ছে বেকারত্ব। ২০০৫-০৬ সালে জনশক্তির ওপর একটি সার্ভে করেছিল। এতে বলা হয়-১৫ বছরের ঊর্ধ্বে অর্থনৈতিকভাবে কর্মক্ষম জনশক্তির সংখ্যা ৪.৯৫ কোটি। এর মধ্যে পুরুষ ৩.৬১ এবং মহিলা ১.১৩ কোটি। এর মধ্যে কৃষি খাতে সর্বাধিক ৪৮.১০ শতাংশ নিয়োজিত ছিল। গত জোট সরকারের সময় দারিদ্র্য আর বেকারত্ব উল্লেখযোগ্য পরিমাণে কমে আসে। অভ্যন্তরীণভাবে কর্মসংস্থানের পাশাপাশি ব্যাপক বৈদেশিক কর্মসংস্থানের সৃষ্টি হয়। জোট সরকারের শেষ অর্থবছরে প্রবাসী বাংলাদেশী কর্মজীবীর হার ছিল ২৪.৭৮ যা চলতি অর্থবছরের ১১ মাসে ২২.৯৫ শতাংশে নেমে এসেছে। একই সময়ে প্রেরিত অর্থের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে (কমেছে) ৩৬.৪৯ থেকে ২২.৯৫ শতাংশ।
দেশে বর্তমানে প্রায় সোয়া কোটি শিক্ষিত বেকার যুবক। বর্তমান সরকার নির্বাচনের আগে যুবকদের স্বপ্ন দেখিয়েছে। নির্বাচনী ইশতেহারে বলেছে- ঘরে ঘরে চাকরি দেয়া হবে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার হচ্ছে প্রতি পরিবার থেকে একজনকে কাজ দেয়া হবে। বাংলাদেশে বর্তমান জনসংখ্যা (বিবিএস-এর হিসাবে) ১৪ কোটি ৪২ লাখ, তবে পরিবারের সংখ্যা বলা হয়নি বিবিএস-এর সার্ভে। তবে ৭ জনের একটি পরিবার ধরা হলেও সংখ্যা ২ কোটির বেশি। যদি এক কোটি পরিবারও হয় তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এক কোটি লোকের কর্মসংস্থান করতে হবে। প্রশ্ন কোথায় হবে সেই কর্মসংস্থান বা চাকরি?
এদিকে সরকারের কিছু সিদ্ধান্ত শিক্ষিত বেকার যুবকদের মধ্যে আরো হতাশা ও ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে কাজ দেয়ার জন্য বায়োডাটা চাওয়া হয়। দলীয়ভাবে এই বায়োডাটা (প্রায় ৩ লাখ) গ্রহণ করায় দল নিরপেক্ষ বা সাধারণ যুবকরা ক্ষুব্ধ। সর্বোচ্চ ডিগ্রী নিয়ে লাখ লাখ শিক্ষিত বেকার যুবক চাকরির আশায় ঘুরছে। আওয়ামী লীগের খাতায় তাদের নাম নেই। তাহলে তাদের কি হবে?
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×