somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:|গতকালে রাতে তার অাগের চেয়ে ২ঘণ্টা বিদ্যূত কম ছিল অামাদের এখানে................!

২১ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হলেও বিদ্যুৎ সঙ্কট কাটেনি। বরং ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতির জন্যে ক্ষতির কারণ হয়ে দেখা দিয়েছে। শীর্ষ ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে, বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গন থেকে এক ঘণ্টা পিছিয়ে গেছে। আর ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন দৈনিক কয়েক হাজার কোটি টাকার লোকসানে পড়েছেন তারা। এছাড়া সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেছেন- এসব করে কোনো লাভ নেই, বরং এতে ক্ষতির পরিমাণই বাড়িয়ে দেবে। বছরে ক্ষতির পরিমাণ ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।
বিদ্যুৎ সমস্যার সমাধানে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়। বলা হয়, এতে দৈনিক ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। বিদ্যুৎ বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা জানান, এতে করে এক বছরে প্রায় ৪০০০ কোটি টাকা সাশ্রয় হবে। তবে ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, এতে করে দৈনিক এক থেকে দেড় হাজার কোটি টাকার লোকসানে পড়তে হচ্ছে।
গতকাল শনিবার ছিল সরকারি ছুটির দিন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) থেকে গতকাল সন্ধ্যায় জানানো হয় গতকালের চাহিদা ধরা হয়েছিল ৪৫০০ মেগাওয়াট, উৎপাদন ৩৯০০ মেগাওয়াট, ঘাটতি ছিল ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)-এর গতকালের চাহিদা ছিল সাড়ে ১৬০০ মেগাওয়াট। বিপরীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। ১৪৯৬ মেগাওয়াট সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। ১৬৪ মেগাওয়াট প্রাপ্তি কম ছিল। এমতাবস্থায় গতকাল ছুটির দিনেও ঘন ঘন লোডশেডিং করতে হয়। অর্থাৎ ঘড়ির কাঁটা এগিয়ে আনার পরও নাগরিক দুর্ভোগ কমেনি।
ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেছেন, রাজধানী ঢাকায় প্রায় সোয়া লাখ দোকান। এক ঘণ্টা দোকান বন্ধ থাকলে কয়েকশ' কোটি টাকার ক্ষতি। তিনি বলেন, আমরা এখন ৮টায় দোকান বন্ধ করি। এখন আরো এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে; তিনি বলেন, আমরা সরকারকে সহায়তা করতেই রাত ৮টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আমরা দোকানীরা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সেভিং লাইট ব্যবহার করছি। এতে দৈনিক ঢাকায় ৯৬ থেকে ৯৮ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। তিনি আরো বলেন, বিদ্যুতের উৎপাদন বাড়ানোর চিন্তা না করে এ ধরনের সিদ্ধান্তে কোনো লাভ নেই। তিনি বলেন, ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনলে যদি ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয় তবে বর্তমানে ১০০০ মেগাওয়াট ঘাটতি পূরণে সাড়ে ৩ ঘণ্টা ঘড়ির কাঁটা এগিয়ে আনা হবে?
ঢাকা মহানগর কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমাদের সাড়ে ৬৪ হাজার দোকান আছে ঢাকায়। রাজধানীর বাসিন্দারা সকাল-সন্ধ্যা কর্মব্যস্ত সময় কাটান। সন্ধ্যায় তারা বাজার করেন। এখন সন্ধ্যায় যদি আমাদের দোকান বন্ধ করে দিতে হয়, তবে বড় ধরনের লোকসানে পড়তে হবে। তিনি বলেন, দেশব্যাপী লাখ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতির মুখে পড়বে। তার মতে গোটা দেশে এর ফলে হাজার কোটি টাকার ক্ষতি হবে।
এদিকে বড় ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে দু'ধরনের মতামত পাওয়া গেছে। সরকার সমর্থক ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, এই পদ্ধতি বহাল রাখলে কিছুটা উপকার পাওয়া যেতে পারে। তবে বিজিএমইএসহ অন্যান্য কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ বললেন, আমরা অর্থনৈতিকভাবে আরো পিছিয়ে যাবো।
বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)-এর নেতৃবৃন্দ বলেছেন, বিদ্যুৎ সংকটের কারণে এমনিতেই আমাদের বার্ষিক ৫৮০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এরমধ্যে আবার এক ঘণ্টা কর্মসময় বন্ধ হলে ক্ষতির পরিমাণ দ্বিগুণ দাঁড়াবে। বিজিএমইএ'র পক্ষ থেকে আরো বলা হয়, তাদের দৈনিক চাহিদা ৬২০ মেগাওয়াট, প্রাপ্তি ৩৭৫ মেগাওয়াট আর ঘাটতি ২৪৫ মেগাওয়াট।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ঘড়ির কাঁটা এগিয়ে আনার মাধ্যমে কতটুকু বিদ্যুৎ সাশ্রয় হবে, দেশ কতটুকু অর্থনৈতিকভাবে লাভবান হবে, এ প্রশ্ন থেকেই যায়। ঘড়ির কাঁটা এগিয়ে আনার মাধ্যমে যতটুকু বিদ্যুৎ সাশ্রয় হবে, তার চেয়ে বেশি বিদ্যুৎ চুরি বন্ধ করলেই সাশ্রয় করা সম্ভব। বিদ্যুৎ বিভাগের একজন সাবেক প্রকৌশলী জানান, নীট উৎপাদনের উপর বর্তমানে সিস্টেম লস প্রায় ৭ শতাংশ। বিতরণখাতে সিস্টেম লস (ব্যাংক গ্রাহক ছাড়া) ১৪ শতাংশ। অথচ এই দু'টি খাতে সহনীয় সিস্টেম লস হওয়ার কথা যথাক্রমে ৫ থেকে সাড়ে ৫ শতাংশ এবং ৮ থেকে সাড়ে ৮ শতাংশ। তারমতে সিস্টেম লসের নামে প্রতিবছর হাজার হাজার কোটি টাকার বিদ্যুৎ চুরি হয়। উল্লেখ্য, বিদ্যুৎ চুরির জন্যেই বিউবো'র লোকসান বেড়ে চলছে। চলতি অর্থবছরে লোকসান দাঁড়িয়েছে ১৫৫৬.৭৮ কোটি টাকা যা ২০০৫-০৬ অর্থবছরে ছিল ৯৩৮.০৯ কোটি টাকা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×