তেজগাঁওস্থ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তল্লাশী অভিযান চালিয়ে ধারালো অস্ত্রশস্ত্রসহ ১২ ছাত্রলীগ ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরো ২৩ জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে পুলিশ এ তল্লাশী অভিযান চালায়। আধিপত্য বিস্তার নিয়ে সোমবার দুপুরে পলিটেকনিকে ছাত্র লীগের দু'পক্ষে সংঘর্ষের পর পুলিশ এই তল্লাশী অভিযানের সিদ্ধান্ত নেয়। গ্রেফতারকৃতদেরকে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করা হয়। লতিফ ছাত্রাবাস থেকে ১৭টি ধারালো অস্ত্রসহ প্রচুর লাঠি, জিআই পাইপ, লোহার রড উদ্ধার হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান। গ্রেফতারকৃতরা হলো, রাকিব ইসলাম মাসুদ, সালমান হাসান, আবু নাসের, রুহুল আমিন, সিকা রাসেল, কাওসার আলম, তানজিরুল ইসলাম রহিম, মোস্তফা মিলন, এনামুল হাসান, ফরহাদ হোসেন, আলীম রাজ ও আল ইকরাম নিক্সন।
সোমবার দুপুর দেড়টার দিকে তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের জাকির ও শাহীন গ্রুপ এবং কমলেশ ও ইমতিয়াজ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তারা দেশীয় ধারালো অস্ত্র, লাঠি ও ইটপাটকেল নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
গতকাল মঙ্গলবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এক সাংবাদিক সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের উপ-কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, ‘এ ঘটনার পর পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ইনস্টিটিউটের লতিফ, জহির রায়হান ও মোতাহার হোসেন ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে ৩৫ জনকে আটক করে। ‘এদের মধ্যে বিভিন্ন পত্রিকায় অস্ত্রসহ ছবি দেখে ১২ জনকে অস্ত্রধারী হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। বাকিদের সন্দেহভাজন হিসেবে যাচাই-বাছাই করা হচ্ছে। সন্দেহভাজনদের মধ্যে চারজন বহিরাগত রয়েছে।' তিনি জানান, লতিফ ছাত্রাবাস ছাড়া অন্য কোনও ছাত্রবাস থেকে অস্ত্র পাওয়া যায়নি। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৭টি রামদা, ২টি হাসুয়া, ৩টি বড় ছোরা, ৪টি ছোট ছোরা, ১টি চাপাতি এবং অনেকগুলো রড, জিআই পাইপ, স্ট্যাম্প ও লাঠি।
এর নাম কি ছাত্রলীগ নাকি সন্ত্রাসীলীগ.......................................?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।