জাতীয় গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি ২৫ জন কিশোরের একজন আত্মহত্যার চেষ্টা করে আর প্রতি ৮জনের একজন আত্মহত্যার চিন্তা করে।
৬৫০০জনের উপর এই গবেষনা চালানো হয়।
এই কিশোরদের সবাই কোন না কোন মানষিক রোগের আক্রান্ত এবং মাদকের অপব্যবহারকারী। একজন মানষিক রোগ বিশেষজ্ঞ বলেন আমরা জানি না কিভাবে এদেরকে বিপর্যয় থেকে ঠেকানো যায়।
গবেষনায় দেখা গেছে ছেলেদের চাইতে মেয়ের আত্মহত্যার কথা বেশি চিন্তা করে। যদিও ছেলেরা এই প্রচেষ্টায় সফল হয় বেশি।
আমেরিকায় স্কুলগুলোতে যে গুলাগুলির ঘটনা ঘটছে, তার সাথে এর যোগসূত্র থাকাটা খুব অবাক করার কিছু নয়।
আমাদের দেশের বুদ্বজীবিদের (বদজীবি) একটা অংশ আমাদের নতুন প্রজন্মদের পশ্চিমা দীক্ষায় দীক্ষিত করতে খুবই উতসাহী। তারা নতুন প্রজন্মদের কাছে পশ্চিমা উদার সংষ্কৃতিকে তুলে ধরতে গিয়ে, ফ্রিমিক্সিং আর উদ্দাম জীবনযাপনের ব্যপারটিকে খুব উতসাহের সাথে উপস্থাপন করেন।
বাংগালীদের স্মার্ট বানানোর ফন্দি ফিকিরের আড়ালে নিজদের স্বার্থ উদ্ধারের বিষয়টিতে তারা আরো বেশি স্মার্ট ।
ডিজুস, হরলিক্স, এনার্জি ড্রিক্সং, আর মেত উঠো উল্লাসে - শেষ পর্যন্ত না পরিনতি ডেকে আনে বিষাদের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




