ফেসবুকে মাধ্যমে মহানবী হযরত মুহম্মদ (সাল্লেলাহু আলাইহি ওয়া সাল্লাম) বিরুদ্ধে কটু মন্তব্য করার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
তারক বিশ্বাস নামের ওই ব্যক্তিকে পুলিশ তাকে আটক করে এখন জেলে পাঠিয়েছে।
তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত, ধর্মকে অপমান করা সহ ভারতীয় দন্ডবিধির বেশ কয়েকটি ধারা ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
অন্যতম অভিযোগকারী সানাউল্লা খান বলেন বিকৃত রুচির পোস্ট করার জন্য তারক বিশ্বাস কোথায় তথ্য বা দলিল পেয়েছে সেটা জানতে চাই। আর সেটা না দিতে পারলে যেন পোস্টটা ডিলিট করে। আমি এটাও সেদিনই বলেছিলাম তথ্য-দলিল না দিতে পারলে আইনগত ব্যবস্থা নেব।"
মি. খানের কথায়, "সেই কথার জবাব না দিয়েই একটা অসমর্থিত দলিল ও পোস্ট করে। তখন আমি একঘন্টা সময় দিয়েছিলাম পোস্টটা সরিয়ে দিতে। তারপরেই সানাউল্লা খান থানায় অভিযোগ জানান, তিনি বলেন আমার ধর্মকে কেউ যদি আঘাত করে বা আমি যদি কারও ধর্মে আঘাত করি, সংবিধানই আমাকে অধিকার দিয়েছে আইনী ব্যবস্থা নেওয়ার। আমি সেটাই করেছি।"
http://www.bbc.com/bengali/news-37446421
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




