somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহ তাআলা মৃত্যুকে কিভাবে সৃষ্টি করেছেন??

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হযরত রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করে ৭০ হাজার জিঞ্জীর দ্বারা আবদ্ধ করে ৭০ হাজার পর্দার আড়ালে রেখে দিয়েছিলেন। সেই জিঞ্জীর এত বড় ছিল যে একটা তেজী ঘোড়া সহস্র বছর পাড়ি দিলেও তার একটি প্রান্ত অতিক্রম করতে পারবে না। ফেরেশতাগণ কেউই জিঞ্জীরের শব্দে ভয়ে মৃত্যুর কাছে যেতো না। সুতরাং মৃত্যু যে কি জিনিস তারা সেটা জানতো না। একদিন আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের ডেকে মৃত্যুকে পর্দার আড়াল থেকে উন্মোচন করলেন। কিন্তু ফেরশতাগণ মৃত্যুর ভয়ানক আকৃতি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। তার পর মহান আল্লাহ হাজার বছর পর ফেরশতাদের জ্ঞান ফিরিয়ে দিলেন।”

ফেরেশতাগণ জিজ্ঞেস করলো, “হে আল্লাহ এর থেকে বড় কিছু কি আপনি সৃষ্টি করেছেন।”
তখন মহান আল্লাহ তাআলা বললেন, “আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং আমি এর চেয়েও বড়।”
অতঃপর আল্লাহ তাআলা আজরাঈল (আঃ) কে বললেন, “হে আজরাঈল! আমি তোমাকে মৃত্যুর উপর ক্ষমতাবান করলাম।”
তখন আজরাঈল (আঃ) বললেন, “হে আল্লাহ! আমার কি এমন ক্ষমতা আছে যে আমি মৃত্যুকে আয়ত্তে রাখতে পারি?”
তখন আল্লাহ তাআলা আজরাঈল (আঃ) কে মৃত্যুর চেয়েও সহস্র গুন শক্তি প্রদান করলেন। ফলে আজরাঈল (আঃ) মৃত্যুকে স্বীয় ডান হাতের মুঠোয় আবদ্ধ করে ফেললেন। আর তখন থেকে আজরাঈল (আঃ) এর নাম হল মালাকুল মউত অর্থাত্‍ মৃত্যুর অধিপতি। তারপর মালাকুল মউত আল্লাহর কাছে আবেদন করলেন, “হে আল্লাহ! আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমি আসমান ও জমিনের সর্বত্র ঘোষনা করতে চাই।”
আল্লাহ তাআলা মালাকুল মউতকে অনুমতি দান করলে তিনি বজ্র নিনাদে তা ঘোষনা করলেন। সুতরাং আমাদের কারো মৃত্যু হলে আমরা যাতে আজরাঈল (আঃ) কে না দোষারূপ করি। কারণ তিনি যে আমাদের জান কবজ করবেন তা আল্লাহর আদেশে আগেই ঘোষনা করে দিয়েছিলেন।

আজরাঈল (আঃ) এর ৪টি মুখ ও ৪টি পাখা আছে। সম্মুখ দিক দিয়ে ভালো মানুষদের জান কবজ করেন, ডানদিকেরটি দিয়ে পাপী, বাম দিকেরটি দিয়ে মুনাফিক এবং পিছনের ভাগ দিয়ে কাফির-মুশরিকদের জান কবজ করেন। এছাড়াও উনার আছে ৪টি বিশাল পাখা। প্রত্যেক পাখায় অসংখ্য পালক আছে। আর প্রত্যেক পালকে এই পৃথিবীতে যত মানুষ আসবে তাদের হাত মুখ গজায়। জান কবজ করার পর আবার তা বিলুপ্ত হয়ে যায়। তিনি ৭ম আসমানে বিরাজমান। তিনি যে আসনে বিদ্যমান আছেন তার টেবিলের পায়ার সংখ্যা ৭০ হাজার। সপ্ত-সমুদ্রের পানি উনার মাথায় ঢালা হলেও সেই পানির এক ফোঁটাও তাঁর শরীর দিয়ে বেয়ে মাটিতে পরবে না।

একবার চিন্তা করুন, এই বিশাল আকৃতির ফেরেশতা একদিন আমাদের কাছে আসবেন। আর বিবাহিতদের বিধবা করবেন, পিতামাতাকে সন্তানহারা করবেন। ছেলেমেয়েদের এতিম করবেন। এখন নামাজ পড়বেন কি না আপনারাই ভালো বোঝেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, “প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।”

রেফারেন্স ১:: “মরনের পরে বেহেশত ও দোযখে কি হবে?” (রচনায়: মাওলানা ফজলুল করিম, এম.এম.
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×