পরকীয়ার ব্যাপারটি নতুন কিছু নয় এবং এটি মানুষের সহজাত প্রবৃত্তিরই ধারাবাহিক রূপ। আগে এটি অসম্ভব গোপন ব্যাপার ছিল, এখন এটি অনেকটাই সামনে চলে এসেছে নাটক-সিনেমা এবং সামাজিক যোগাযোগ সাইটগুলোর কল্যানে। এখন স্বামী বা স্ত্রী একে অন্যের অগোচরে তৃতীয় কারও সঙ্গে সম্পর্কে জড়ালেও কেউই তা টের পান না। ঘরের বাইরে তাঁরা অন্য সম্পর্কে জড়ালেও তাঁদের দাম্পত্য জীবন সুখেই রাখার চেষ্টা করেন।
তারা সবাই নিজ নিজ সাংসারিক দায়িত্ব পালন করা সত্ত্বেও আইনত সঙ্গীর সঙ্গে এ ধরনের বিশ্বাস ভঙ্গ করে চলছেন। এঁরা সবাই তাঁর সঙ্গীকে ঘরে খুশি রাখেন। নিজেদের দায়িত্ব আগ্রহ সহকারে পালন করেন, কিন্তু ঘরের বাইরে পরকীয়ায় লিপ্ত হন।
ভারতীয় মনোবিজ্ঞানী হিমাংশু সাক্সেনা বলেন, ‘পুরুষেরা প্রকৃতিগতভাবেই বহুগামী।’ বিবাহিত জীবন সুখের না হলে কিংবা কোনো কারণে সঙ্গীর সঙ্গে মন-মানসিকতা না মিললে মানুষ পরকীয়ার পথে হাঁটে। তার মতে, বর্তমান সময়ে কর্মক্ষেত্রে পুরুষ ও নারী অনেক ঘনিষ্ঠভাবে মেশে। এই কারণে, বহু ক্ষেত্রে তারা একে অন্যের সঙ্গে মানসিকভাবে অনেক কাছাকাছি চলে আসে। বিবাহিত হওয়ার পরেও নতুন কারও প্রতি এখন তাই সহজেই মানুষ আকৃষ্ট হয়ে পড়ে।
পরকীয়া সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গী কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




