‘এসেছে! অবশেষে উদয় হয়েছে তার!... সারা গায়ে ধুলোমাখা?... দেরি হলো কেন? কোথায় ছিলে? অফিসে? কাল ফোন করে জেনে নেব।... এখানে পা দিয়ো না, একটু আগেই পরিষ্কার করেছি। ওখানে যেয়ো না, ওখানে নোংরা। জুতা খুলে স্যান্ডেল পরে নাও। ...বলছ, অফিসে ছিলে এতক্ষণ? ...বেতন এনেছ? তাহলে বাসায় এসেছ কেন? ঠিক বলেছ, টাকা ছাড়া তোমাকে প্রয়োজন নেই কারও। ব্যতিক্রম শুধু বউ। সে তোমাকে এখনো সহ্য করে যাচ্ছে। কারণ সে বোকা। ...বসো। ওখানে না। কিসের ওপরে বসেছ, সেটা লক্ষ করেছ? দাঁড়িয়ে রইলে কেন? মনে হচ্ছে, যেন কারও বাসায় বেড়াতে গেছ! ...চুপ করে আছো কেন? তোমার সঙ্গে তোমার বউ কথা বলছে বলে মনে তো হয়। তুমি কোনো কাজের কথা কি বলতে পারো না? পত্রিকা রাখো! মেঝেতে ফেললে কেন! তোলো! আমি তোমার চাকরানি নই। বইয়ে হাত দিয়ো না। আমি একেবারে সিরিয়াল করে সাজিয়ে রেখেছি। ...টেলিভিশনের সামনে থেকে সরে এসো! ওতে কিছুই দেখার নেই। কুকুরের গায়ে হাত দিয়ো না। ও তো তোমাকে জ্বালাতন করছে না! আবার দাঁড়ালে কেন! হায়! ঈশ্বরের অশুভ সৃষ্টি! ...কার্পেটের ওপরে ওঠো না। ...আমার চোখের সামনে এদিক-ওদিক হেঁটো না। অসহ্য একেবারে! ...কোনো একটা কাজ খুঁজে নাও। ব্যালকনিতে যেয়ো না! কে জানে, হয়তো পড়ে যাবে ওখান থেকে। তিনতলায় তো! ...এই দ্যাখো, বলেছিলাম না! ঠিকই পড়ে গেছে! মনে হচ্ছে, বেঁচে আছে। ভাগ্যিস! আর শুয়ে থেকে ভান করতে হবে না। ওঠো। আর তুমি যেহেতু নিচেই এখন, রুটি কিনে নিয়ে এসো দোকান থেকে। ...হায়, এ কী কপাল আমার! ...বাসায় ফিরে দরজার সামনের পাপোশে পা ভালো করে ঘষে নেবে!
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।