" মোরা ঝঞ্জার মত উদ্দাম মোরা ঝর্ণার মত চঞ্চল মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত সচ্ছল " - এটা কাজী নজরুল ইসলাম এর একটি কালজয়ী কবিতার লাইন , এই সব কবিতার লাইন আমাদের যুগে যুগে বিপ্লব এর সাহস যুগিয়েছে , অন্যায়ের , শোষণের বিরুদ্ধে প্রতিরোধের শক্তি দিয়েছে । আর আজকে এই কবিতার লাইন কে নিয়েও গ্রামীণ ফোন বাণিজ্য , ফাজলামো আরম্ভ করেছে । ডিজুস নতুন অ্যাড এ এই গান ব্যাবহার করেছে । কিন্তু অ্যাড এ এই গান এর সাথে দেখিয়েছে ডিজুস ছেলে মেয়েদের ডিজুস কাজকর্ম >> কাজকর্ম গুলো এরকম - তারা রাতের বেলা বাইক বাইক রেস খেলে , রাতের বেলা গার্ল ফ্রেন্ড দের নিয়ে গাড়িতে করে উদ্দাম হয়ে ঘুরে বেড়ায় , একসাথে বসে ডিজুস কাজ কারবার করে , আরও অনেক কিছু । আর কাজী নজরুল কি এইসব এর জন্য এই কালজয়ী কবিতাটি লিখেছিলেন ? কাজী নজরুল এগুলো দেখলে খুবই কষ্ট পেতেন । এই অ্যাড এ এই কবিতার লাইন এর সাথে কোন থিম মিল আছে বলে আমার মনে হয় না । ঘৃণা হয় যখন দেখি গ্রামীণ ফোন এর মতন নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুলো আমাদের হাজার বছরের চেতনা ধ্বংস করতে চায় । সবার কাছে আমার প্রশ্ন , কোর্টে এর বিরুদ্ধে কি রিট করা যায় ?
তারপর থেকে এইবাড়ির সদস্য হয়ে গেলাম। মামী অর্থাৎ ইসহাক সাহেবের স্ত্রীর দেখাশুনা করতাম। মামী , খুবি ভালো মানুষ। এই পৃথিবীতে সব ভালো মানুষের একটা করে বড় অসুখ থাকে । যেমন... ...বাকিটুকু পড়ুন
প্রারম্ভিক জিজ্ঞাসা "মানুষের শারীরিক বিবর্তন এবং তার দৈনন্দিন আচরণের দিকে তাকালে এক অদ্ভুত ধাঁধা চোখে পড়ে। মানুষ যখন থেকে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন বা পরিযান শুরু করল, তখন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন
তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন