somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অলিম্পিক ২০২০

২৮ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ল্যান্স নায়েক মুহাম্মদ রুমান সানা যিনি আমাদের কাছে পরিচিত বাংলাদেশের গর্ব তীরন্দাজ রোমান সানা হিসেবে ।
বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের শীর্ষস্থানে একাই যেন মেলে ধরছেন গত অর্ধযুগ ধরে ।
ক্রিকেটে কোটি কোটি ইনভেস্ট করেও যেখানে আজ পর্যন্ত কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান এর জন্য খেলতেও পারিনি সেখানে মাত্র পাঁচ বছরেই আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দেশকে পদক এনে দিয়েছেন রুমান সানা ।
প্রথমে উনার সাফল্যগুলো সময়ের ভিত্তিতে তুলে ধরি :
*২০১৪ প্রথম এশিয়ান আর্চারি গ্রাঁ প্রি-তে পুরুষ একক-এ স্বর্ণপদক
*২০১৭ বিশকেক ইন্টারন্যাশনাল আর্চারি-তে পুরুষ একক-এ রৌপ্যপদক
*২০১৯ আইএসএসএফ সলিডারিটি ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারি -তে পুরুষ একক-এ রৌপ্যজয়
***২০১৯ ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ-এর পুরুষ একক-এ ব্রোঞ্জপদক
***২০১৯ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট-এর পুরুষ একক-এ স্বর্ণপদক, পুরষ দলগততে রৌপ্যপদক এবং মিশ্র দলগততে ব্রোঞ্জপদক
*২০১৯ সাফ গেমসে একক, পুরুষ দলগত, মিশ্র দলগত তিন ইভেন্টেই স্বর্ণপদক
*২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এ ছিলেন দশম স্থানে
একটা মানুষের কাছ থেকে আর কি আশা করতে পারি আমরা । ২০১৯ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ডে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন কিম ও-জিনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেন সেইসাথে পেয়ে যান সিদ্দিকুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ এর সুযোগ, পদকের হাতছানি দিয়ে ডেকেছিলো টোকিও অলিম্পিক । অলিম্পিক এ এসেছেন । মিশ্র দলগত ইভেন্টে এলিমিনেশন রাউন্ডে কোয়ালিফাই করলেন দিয়া সিদ্দিকীকে সাথে নিয়ে । কিন্তু এবারের আসরে আর্চারিতে বাজিমাত করে দেয়া দক্ষিণ কোরিয়ার সাথে একপ্রকার লড়াই করেই এলিমিনেট হলেন । পুরুষ একক-এ এলিমিনেশন রাউন্ডে কোয়ালিফাই করলেন, ব্রিটেনের টম হলকে এলিমিনেট করে পরের রাউন্ডে গেলেন । কিন্তু ভাগ্যের কাছে হেরে গেলেন । এক পয়েন্ট এর আক্ষেপ নিয়ে টোকিও অলিম্পিক থেকে বিদায় নিলেন । কিন্তু আমি কষ্ট পেলেও অভিমান জমাতে পারিনি । ক্লাসের ফার্স্টবয় যে সবসময় ফার্স্ট হবে এমন তো কথা নেই । হেরে গেলেই জয়ের তৃষ্ণা জাগে । আমরা সাফ ২০০৮ আসরে প্রথমবারেই স্বর্ণপদক বিজয়ী, কমনওয়েলথ ২০১৪ আসরে রৌপ্যপদক বিজয়ী আব্দুল্লাহ হেল বাকী ভাইকে নিয়েও স্বপ্ন দেখেছি, স্বপ্নভঙ্গ হয়েছে কিন্তু অভিমান করিনি । কারণ উনারা তো আমাদের বিশ্বদরবারে তুলে ধরেছেন বেশ কয়েকবার । সবসময় যে উনারা আপনাদের চোখে আনন্দের অশ্রু এনে দিবেন তা তো হতে পারে না । উনারা একবেলা আমাদের তৃষ্ণা মেটাচ্ছেন তো আরেক বেলা তৃষ্ণা বাড়াচ্ছেন যাতে আমরা একসময় যেকোনো মূল্যে অলিম্পিক পদকের তৃষ্ণা নিবারণের জন্য কঠিন লড়াই চালিয়ে যাই ।
রুমান সানা আবার অলিম্পিকে আসবেন, আব্দুল্লাহ হেল বাকী আবার অলিম্পিকে আসবেন । প্যারিস অলিম্পিকেই উনারা অলিম্পিক পদক জয় করে আমাদের পদকের তৃষ্ণা নিবারণ করবেন ইনশাআল্লাহ।
এখন বাকী আছেন আর্চারি নারী একক-এ দিয়া সিদ্দিকী, ছেলেদের পঞ্চাশ মিটার ফ্রিস্টাইল-এ আরিফুল ইসলাম ,মেয়েদের পঞ্চাশ মিটার ফ্রিস্টাইল এ জুনাইনা আহমেদ আর ছেলেদের চারশ মিটার স্প্রিন্ট-এ জহির রায়হান । তাদেরকে অল্পতেই পদকের জন্য চাপ না দিয়ে আপাতত সম্মানজনক ফলাফল আশা করছি । তাদের ইভেন্টের সময় জানতে ফ্রিকের সাথেই থাকুন ।

সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×