somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশকে নেতৃত্বশূণ্য করতে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

২১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ২১ আগস্ট দেশের ইতিহাসের একটি কলঙ্কময় দিন। বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত জঙ্গি বিরোধী সমাবেশে বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়েছিল। ১৫ আগস্টে জাতির জনককে হত্যা করে শত্রুরা থেমে থাকেনি। তাদের লক্ষ ছিল ২১ আগস্টে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা। কারণ শেখ হাসিনাকে হত্যা করতে পারলেই এ দেশ নেতৃত্বশূণ্য হয়ে পড়তো। ভূলোন্ঠিত হতো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব।
শনিবার দুপুরে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা অডিটরিয়ামে ২১ আগস্টে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মন্ত্রী আরো বলেন, সেদিন আল্লাহর অশেষ রহমতে স্বাধীনতার শত্রুরা জননেত্রী শেখ হাসিনাকে মারতে পারেনি। তিনি শত্রুর সব বাধা উপেক্ষা করে দেশকে আজ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়শীল দেশে রূপান্তরিত করেছেন। তার হাত ধরে বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার পথে। তাই দেশকে উন্নত দেশে বাস্তবায়ন করতে আমাদের ঘুষ, দুর্নীতির উর্ধ্বে থেকে এবং দলের মধ্যে সব বিবাধ ভুলে এক হয়ে কাজ করতে হবে। কারণ শেখ হাসিনা না থাকলে আমরা মন্ত্রী হবো না। তিনি না থাকলে আমরা নেতা হবো না। তিনি না থাকলে আমরা দেশের সেবক হতে পারবো না। তাই সবাই আল্লাহর কাছে দু’হাত তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
শ ম রেজাউল করিম বলেন, স্বাধীনতা বিরোধী শত্রুরা এখনো থেমে নেই। তারা জননেত্রী শেখ হাসিনার করা দেশের উন্নয়ন দেখে ঈশ্বান্নিত হচ্ছে। তারা আওয়ামী লীগকে শেষ করার জন্য সর্বদা সোচ্চার রয়েছে। তাই আসুন আমরা দলের নেতা-কর্মীর মধ্যেকার সকল বিবাধ ভুলে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য এক পতাকার তলে থাকি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×