আমার ভীষণ দমবন্ধ লাগছে
১১ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাগর-রুনি আর কখনো ফিরে আসবে না সত্যি কিন্তু ওরা কি কখনো দেখতে পাবে ওদের আদরের মেঘ' এর হৃদয় জুড়ে থাকবে সারাজীবনে ঘন ধুষর বিবর্ণ মেঘ। আর কখনো মেঘ হাসবে না। সূর্যের ফাঁক গলে ঝকঝকে সোনা রোদ মেঘকে বুঝি আর কখনো ছোঁবেনা! কখনো কখনো ঈশ্বরের কাছে নতজানু হতে ভাললাগে। এই যেমন এখন আমার ভীষণ ইচ্ছে করছে বলেত...হা ঈশ্বর তুমি মেঘের শূন্যতা পূরণ করে দাও..ও কি কোনদিন জানবে মায়ের ভালবাসা ঠিক কেমন ছিল..আর তা না পাওয়ার বেদনা ঠিক কেমন? বা বাবার স্নেহ ঠিক কি রকম করে একটি শিশুকে কঠিন পৃথিবীতে বাঁচার পথ করে দেয়?
আমার দেড় বছরের অরিত্র যখন মাঝরাতে ঘুম ভেঙ্গেই বাবা বলে ডাক দিয়ে আমাকে ডিঙ্গিয়ে বাবার কাছে চলে যায় আমি বুঝেত পারি অরিত্র কতখানি তার বাবাকে চায়।
মেঘ আর কখনো কাউকে বাবা বা মা ডাকতে পারবে না। মা কথাটার মানেটা ওর কাছে অজানায় থেকে যাবে।
ঈশ্বর তোমাকে বেঁচে থাকার শক্তি দিক।
যতবার ভাবছি ওরা তো ওপারে চলে গেছে কিন্তু এপারে বসে মেঘ কি করে পড়ে থাকা জীবনের বাকি পথটুকু পাড়ি দেবে? ভাবতেই আমার ভীষণ দমবন্ধ লাগছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন