তোমাকে ভাল না বেসে যদি একটা নদীকে ভালবাসতাম
নদী দিত জল, দু'তীরে ফসল
তোমাকে ভাল না বেসে যদি একটি গাছকে ভালবাসতাম
গাছ দিত সুবাসিত ফুল, মিষ্টি ফল
তোমাকে ভাল না বেসে যদি আকাশকে ভালবাসতাম
ছায়ার মত সঙ্গী হয়ে, বৃষ্টি-মেঘে দিত ভিজিয়ে
তুমি তো মানুষ..তাই...
যন্ত্রণা দিলে।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


