সৌদি আরবে সিলেট-বিবাড়ীয়া মুখোমুখি, মারমুখি অবস্থানে পুলিশ 

০৬ ই জুলাই, ২০১২ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সৌদি আরবের রিয়াদে আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সিলেট এবং ব্রাহ্মণবাড়ীয়ার অভিবাসীদের মধ্যে দুই দিনব্যাপি ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা মোকাবেলায় স্থানীয় পুলিশ মারমুখি অবস্থানে রয়েছে।
রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা হারাতে বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে। দুই পক্ষের একাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার পুলিশের ধাওয়া খেয়ে দুই দল চলে গেলেও বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আবার তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টহল পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সেখানে বিশেষ বাহিনী ডাকা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১০টার মধ্যে সকল দোকান পাট বন্ধের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রিয়াদের বাংলাদেশ দূতাবাস কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য দূতাবাসে যোগাযোগ করার চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।
সাধারণ প্রবাসীদের অনেকেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলানিউজকে জানান, এমনিতেই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো যাচ্ছে না, তার ওপর এই ধরনের ঘটনা সৌদি প্রশাসনের কাছে বাংলাদেশিদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুনএকাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুন