somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু রফিককে বলাৎকার(ধর্ষন) করতে গিয়ে খুন হন সেচ্ছাসেবক লীগ নেতা রিপন।:-*:-*

২৮ শে আগস্ট, ২০১২ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অতিরিক্ত মদপান করে বন্ধুকে বলাত্কার করতে গিয়ে খুন হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ওয়াসার ঠিকাদার জিয়াউল ইসলাম রিপন। এ ঘটনায় বন্ধু রফিকুল ইসলাম আলীনূরকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করলে তিনি এ তথ্য দেন। গতকাল ডিবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃত আলীনূরকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে ডিবির ডিসি (দক্ষিণ) মনিরুল ইসলাম জানান, কলাবাগানে ঠিকাদার জিয়াউল ইসলাম নিহত হওয়ার পর বিষয়টি পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গাজীপুরের টঙ্গীর মরকুন মধ্যপাড়া কুদ্দুছ খলিফা রোড এলাকায় অভিযান চালিয়ে আলীনূরকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জিয়াউলের ব্যবহৃত একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ- ২৫-১২৮৯) ও একটি মোবাইল উদ্ধার করা হয়। খোয়া যাওয়া অন্য মোবাইলটি উদ্ধারের চেষ্টা চলছে।

গ্রেফতারকৃত আলীনূর সাংবাদিকদের জানান, সে সরকারি তিতুমীর কলেজের বিবিএসের প্রথমবর্ষের অ্যাকাউন্টিংয়ের ছাত্র। ৬ মাস আগে তার সঙ্গে ঠিকাদার জিয়াউল আহসানের পরিচয় হয়। বয়সের অনেক তফাত্ থাকলেও সে ঠিকাদার জিয়াউল ইসলামের সঙ্গে একেবারেই ফ্রি ছিলেন। জিয়াউল ইসলামের ৫৯ কলাবাগানের বাসায় আলীনূর একাধিকবার যাতায়াত করেছেন। আলীনূর ছাড়াও ওই বাসায় জিয়াউল ইসলামের অনেক বন্ধু প্রায়ই তরুণীদের নিয়ে আসতেন। জিয়াউল ইসলামের বাসার ফ্রিজে সবসময় মদ থাকত। মদের আসরের পর সেখানে নানা ধরনের অপকর্ম হতো।

ঘটনার দিন তাকে নিয়ে জিয়াউল ধানমন্ডিতে যায় এবং সেখানে তারা মদপান করেন। রাত ১১টার দিকে তাকে নিয়ে জিয়াউল তার গ্রিনরোডে বাসায় আসে। সেখানে জিয়াউল তাকে আরও মদপানে বাধ্য করে বলাত্কার করার প্রস্তাব দেয়। সে তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে জিয়াউলের সঙ্গে ঝগড়া শুরু হয়। সে সময় রাগের মাথায় একটি হাতুড়ি দিয়ে জিয়াউলের মাথায় আঘাতের পর হাত-পা বেঁধে কাপড় দিয়ে শ্বাসরোধে হত্যা করে। ভোরে সেখান থেকে বের হয়ে খিলগাঁওয়ের আসিফ নামের তার এক বন্ধু কাছে যায়। সেখান থেকে টঙ্গীর বাসায় চলে যায়।
প্রসঙ্গত, গত রোববার সকালে ৫৯, কলাবাগানের গ্রিনরোডের বাসার দ্বিতীয় তলা থেকে ওয়াসার ঠিকাদার জিয়াউল ইসলাম রিপনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জিয়াউল ইসলাম ওয়াসার প্রথম শ্রেণীর ঠিকাদার ও স্থানীয় ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন।

Click This Link
১৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×