পাওয়ার আনন্দ আর না পাওয়ার ব্যর্থতার
মিশ্র প্রতিক্রিয়ায় কেটে গেছে জীবনের তিরিশটি বছর,
নষ্ট আর কষ্টে আজ আমি পরিপূর্ণ অমানুষ।
নিদ্রাহীন রাত্রি আর পুরানো ছেঁড়া
স্বপ্নগুলোর কথা মনে পড়লে বুঝি,
একদিন আমিও মানুষ ছিলাম।
পূর্ণিমা রাতে বিভোর হতাম স্বপ্ন দেখে
আর আজ মেঘমুক্ত রাতের আকাশ
আমাকে খুব কষ্ট দেয়,
ঝলমলে নক্ষত্রের দিকে চোখ পড়লেই
জলে টলমল হয় আঁখিযুগল
মনে পড়ে যায়,একদিন আমিও
নক্ষত্র প্রিয় ছিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

