স্মৃতিগ্রাম
.............................................................
এখানে এলেই ঠিক মনে পড়ে
থলে আর আধুলি দ্বন্দ্বে জনকের বিষণ্ন আকাশ।
এই গ্রাম, পাতাছন্দ মাটি আর বুনো গাবগাছ
ধুলো উড়ে ফিরছে খুরেরা। নৃত্যরত যেন রাস্তাটি-
আধভাঙা সাঁকো। বিষণ্ন হয়ে ওঠা গোধুলির হিজল কোটরে
ও তক্ষক, ঈশ্বরের মতো কাকে ডাকো?
পোড়া-শুটি, কালিমুখ দাঁড়িয়ে সন্ধ্যায়; দূরে লালবাতি
ট্রিং ট্রিং কিনতে পারিনি, দু’চাকার বাই-সাইকেল।
সন্ধ্যা জুড়ে মা’র হাহাকার-
শেয়াল নিয়েছে তার ডিমপাড়া হাঁস।
এখানে দাঁড়ালে, এই রাস্তা, বরুন শাখায়
বুনোঘাস, শূন্যলতা আর
নিস্তরঙ্গ জল... শীত শীত লাগে।
হাওয়ায় হাওয়ায় অগুণতি হাঁসের হাহাকার...

সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




