somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশী সন্ত্রাসের তীব্র নিন্দা জানাই এবং পুলিশের তরল স্প্রে সন্ত্রাস বন্ধের দাবি জানাই

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল পড়ন্ত দুপুরে আমরা কয়েকজন আর আমার এক অনুজ ফার্মাসিস্ট মোকাররম ভবনের খোলা জায়গায় দাঁড়িয়ে আলাপচারিতায় মশগুল ছিলাম, হটাৎ দেখি এক প্লাটুন পুলিশের তাড়া খেয়ে মোকাররমে আশ্রয় নিয়েছেন অনেক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কয়েকজন পুলিশের হাতে পিপার স্প্রে (এক ধরণের তরল স্প্রে), কিছু পুলিশ পদব্রজে হন্য হয়ে খুঁজছে নিরীহ সর্বহারা শিক্ষকদের, আর শিক্ষকদের তাড়াতে তাড়াতে মোকাররমের সামনের রাস্তায় এসে অবস্থান নিয়েছে পুলিশের মিনি ট্যাঙ্ক (???)! এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের যে কায়দায় দমন করে অপদস্ত করল পুলিশ তা চরম নিন্দনীয়! পুলিশের তাড়া খেয়ে এখানে আশ্রয় নেয়া শিক্ষকদের সাথে অনুজ ফার্মাসিস্ট মোস্তাফিজ এর আলাপচারিতায় জানতে পারলাম তাঁদের এমপিওভুক্তি হয়নি বলে মাত্র মাসিক ১৭০০ টাকায় জীবনযাপন করতে হয়। দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে এই সামান্য টাকায় তাঁদের জীবনযাপন যে দুঃসাধ্য তা বলাই বাহুল্য। এক শিক্ষকের ভাষ্যমতে তাঁরা প্রত্যেকে এই কর্মসূচিতে দূর দূরান্ত থেকে যোগ দিয়েছেন ৩/৪ হাজার টাকা খরচ করে যা তাঁদের ২ মাসের বেতনের সমান।দেয়ালে পীঠ ঠেকে যাওয়া নয়, কবরের মাটিতে এক পা দিয়ে যেসব বেসরকারি শিক্ষক তাঁদের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ সমাবেশে জড়ো হয়েছেন তাঁদের উপর এই ধরণের পুলিশি নিপীড়ন এর ব্যাপারে কি ব্যাখ্যা থাকতে পারে সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে? যেখানে রাষ্ট্রের দায়িত্ব এসব সর্বহারা শিক্ষকদের অর্থনৈতিক দায়দায়িত্ব কাঁধে নেয়ার, সেখানে তা না দিয়ে পিপার স্প্রে, কাদানে গ্যাস এবং পুলিশের লাঠিচার্জ উপহার দেয়ার অর্থ একটাই রাষ্ট্রকাঠামো ক্রমেই নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে! বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারীদের উপর বাংলাদেশের পুলিশ বাহিনীর বলপ্রয়োগ (অনেকের মতে রাষ্ট্রীয় সন্ত্রাস) কোন নতুন ব্যাপার নয়, তবে গত কয়েকদিনের পুলিশের নির্যাতননামায় নতুন সংযোজন হচ্ছে স্প্রে সন্ত্রাস! গত কিছুদিন থেকে বিভিন্ন কর্মসুচীতে বিক্ষোভকারীদের উপর পুলিশের বিশেষ ধরনের স্প্রে মারার ঘটনা বাড়ছে। মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর এই স্প্রে সাথে সাথেই অজ্ঞান করে ফেলতে সক্ষম। পুলিশের নিক্ষেপ করা এই তরল গ্যাসের কারনে বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশ আবারো তরল এই গ্যাস স্প্রে করে। এতে অনেক শিক্ষক গ্যাসের ঝাঁঝালো গন্ধে অজ্ঞান হয়ে পড়েন।এমনকি এই বিশেষ তরল স্প্রে করতে গিয়ে নিজেই আহত হয়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে খবরে প্রকাশ। এদেশের নীতি নির্ধারক ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের বেতন ভাতা বৃদ্ধি করতে পারে, হাজার হাজার টাকা লুটপাট করতে পারে, আর গরিব শিক্ষকদের বেতন বাড়াতে গেলেই সরকারের কোষাগার খালি বলে অপপ্রচার চালাতে পারেন , এসব unethical কাজ করার পর আবার আন্দোলন দমানোর জন্য রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে দামি স্প্রেও ক্রয় করতে পারেন, সত্যি সেলুকাস ! বাংলাদেশ!
[img|http://ciu.somewherein.net/ciu/image/83737/small/?token_id=88e0003c05788afdea24f245adca15c5



আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশী সন্ত্রাসের তীব্র নিন্দা জানাই এবং এই ধরণের নির্যাতন বন্ধের দাবি জানাই।

মাসিক মাত্র ১৭০০ টাকায় জীবনযাপনকারী শিক্ষকদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমপিওভুক্তি সম্পন্ন করার দাবি জানাই।

পুলিশের তরল স্প্রে সন্ত্রাস বন্ধের দাবি জানাই।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×