অতঃপর ফিরে এলাম
১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্বাস করো...
আমি তোমার পিছন পিছন ই
যেতে চেয়েছিলাম।
.
হেঁটে যেতে চেয়েছিলাম
অনেএএক দুরে........
দিগন্ত পেরিয়ে যেখানে
খোলা মাঠের গা জড়িয়ে
শুয়ে আছে নির্লজ্জ আকাশ।
.
হাঁটতে হাঁটতে একসময়
গোধূলির আলো নেমে আসবে।
.
তুমি পিছনে ফিরে তাকাবে
তখন সূর্য ঠিক ডুবু ডুবু হবে।
আলো আঁধারিতে দেখবে,
আমি দাঁড়িয়ে আছি
তোমার খানিকটা দুরেই।
.
আমার দুহাত একমুষ্টি হয়ে
ধরে আছে কয়েকটি গোলাপ।
ওরা তোমার কোমল স্পর্শে
বন্দীত্ব থেকে মুক্তি চাইছে এবার।
.
কিন্তু ......
তা আর হয়ে উঠলো না।
.
অদৃশ্য কেউ একজন
অথবা অস্পৃশ্য কোনো শক্তি.....
না না,
আমার পথ আগলে দাঁড়ায়নি।
কিন্তু সে আমার
পিছন পিছন ই আসছিলো।
আমি স্পষ্ট বুঝতে পারছিলাম।
.
তোমার আর আমার
ফেলে যাওয়া পথে
তৃতীয় কারও অস্তিত্ব,
আমি আশা করিনা।
.
তাই তোমার
ফেলে যাওয়া পদচিহ্ন
আমি আ...র মাড়াতে পারিনি। .
.
পা দুটো ঝেড়ে
আবার বাড়ির পথ ধরেছি।
ফিরে যেতে হবে,
অনেক দায় পড়ে আছে।
মুক্তি নিতে হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে...
...বাকিটুকু পড়ুন
যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ...
...বাকিটুকু পড়ুন
কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন
২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুন