আলোর বেত
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মেঘ বোধ হয় আকাশে স্নান করে ভেজা লুঙ্গিটা ঝারা দিয়েছিল পৃথিবীর দিকে। আমি যদি মেঘের সূর্যটিচার হতাম তবে প্রাইমারি কাদির স্যারের মত পাঞ্জাবীর হাতার নিচে লুকিয়ে নিতাম লাঠি এবং আচ্ছা করে আলোর বেত দিয়ে পিটিয়ে লাল করে দিতাম তার মুখ।
আমার শৈশব টিচারগন বড় নিষ্ঠুর ছিল। নারায়ণ স্যার একজন পড়া না পারলে সবাইকে পিটিয়ে ছিঁড়ে দিতো নিউজপ্রিন্টের বই। মমতাজ স্যার কুমড়োচেঙ্গি। আমিনের কান মলা। আর হেড স্যারের জোড় বেত। সে কঞ্চি আমরাই নিয়ে আসতে হতো বাড়ি থেকে। শুধু আপা দাঁড় করিয়ে রাখতেন টেবিলের পরে। কত শিশুর চোখ থেকে ভয়ংকর ইশকূলের দিকে তাকিয়ে বৃষ্টির মত জল ঝরে যে বৃষ্টিতে হেলিকপ্টার চলে আসে কলেজের মাঠে।
ঘরেও ছিল এক পাগলা হুজুর ছায়ার সঙ্গে কথা বললে মারতো বড়। একবার বাড়ি দিয়ে কান ফাটিয়ে দিয়েছিল বড় মিয়ার ছেলের; ফলে সেই দিনই ট্রাংক উঠেছে ভ্যান গাড়িতে। এই মোস্তাফার সঙ্গে গামাছি তারানোর আশায় আমরা একবার বৃষ্টিতে ভিজে ছিলাম।
মেঘের বধূ চাল ধোয়া সাজি কাঁখে দ্রুত পায়ে আমাদের গ্রাম দিয়ে বুঝি গিয়েছিল। যখন ফিরে এসেছি দুপুরে খাবার খেতে আধ খোরাকি কামলা খাটার পর। সে আজ পড়শি ভাবির সঙ্গে কয়নি গল্প কথা । বউ আমাকে ভয় পায় ভাবলেই নিজেকে সমিতির সভাপতি-সভাপতি লাগে।
(’দুধভাই’ গ্রন্থে প্রকাশিত)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন