somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের বৃহত্তম পতাকার রেকর্ধারী (বাংলাদেশ ও কাতার) নিয়ে সবার মধ্যে যে ভুল ধারনা ও বাংলাদেশের অন্যান্ন বিশ্ব রেকর্ডগুলি

২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের বৃহত্তম পতাকার রেকর্ডধারী কে?

এ নিয়ে সবার মধ্যে একটি ভুল ধারনা আছে যে বাংলাদেশের রেকর্ডটি কি ঠিক আছে না এর রেকর্ডটি কাতার ভেংগেছে

আসেন জেনে নেই এই দুই দেশের পতাকার বিশ্ব রেকর্ডের ব্যাপারটি কি

প্রথমে বাংলাদেশ
২০১৩ সালের ১৬ই ডিসেম্বর তারিখে বাংলাদেশ তার বিজয় দিবসে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করে, এতে অংশ নেন ২৭ হাজার ১১৭ জন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সেনাসদস্যরা এবং ঐ দিনে সবচেয়ে বেশি মানুষ মিলে একসাথে গেয়েছেন আমাদের জাতীয় সঙ্গীত।
এখানে দেখে নিতে পারি

২৭ হাজার ১১৭ জনের হাতে ছিল একটি করে প্লাকার্ড এবং সবাই যখন এটি ৬ মিনিট ১৬ সেকেন্ড উচু করে ধরে রাখে তখনই তৈরী হয় বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা









এর আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের যাতে অংশ নেয় ২৪ হাজার ২০০ জনের মানুষ

এবার বাংলাদেশের অন্যান্ন বিশ্ব রেকর্ডগুলি দেখে নেই
১। পৃথিবীর সবচেয়ে বড় ব'দ্বীপের নাম বাংলাদেশ ।
২। ১৪ এপ্রিল ১৯৮৬ সালে ২.২ পাউন্ড ওজনের পৃথিবীর সবচেয়ে বড় শীলাটি পড়েছিলো গোপালগন্জে। এই ঝড়ে ৯২ জন মারা যায়।
৩। পৃথিবীর সবচেয়ে বড় মানববন্ধন ১১ ডিসেম্বর ২০০৪ সালে। ৫০ লাখ লোক নিয়ে আওয়ামী লীগ ৬৫২ মাইল লম্বা এ মানব বন্ধন করেছিলো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ।
৪। ষ্ট্যাপলার পিন দিয়ে হাতে বানানো দীর্ঘ শিকল বানানোর রেকর্ডটি গড়ে খন্দকার শিহাব আহমেদ ২০০৭ সালে, যার দৈর্ঘ ৪২২ ফুট ৪ ইন্চি
৫। সুপার গ্রান্ডফাদার হিসেবে বগুড়ার মোহাম্মদ রজব আলীর নাম গিনেস বুকে উল্লেখ করা আছে । উনার নাতিনাতনীর সংখ্যা ৫ শতাধিক । ১১৫ বছর বয়সে তিনি মারা যান ।
৬। জোবেরা রহমান লীনু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুকে ।
৭। সবচেয়ে কম বয়সী বিবাহিত দম্পতি । ১৯৮৬ সালে আমিনপুর , পাবনাতে দু পরিবারের দ্বন্দ মেটাতে ১১ মাসের এক ছেলের সাথে ৩ মাসের এক মেয়ের বিয়ে দেয়া হয়
৮। ১৬ ডিসেম্বর , ২০১৩ । বাংলাদেশের ৪৩ তম বিজয় দিবসে ৩ লাখের বেশি বাঙালি এক সময়ে একসঙ্গে গাইলেন তাদের প্রাণের জাতীয় সংগীত । আরও একটি বিশ্ব রেকর্ড গড়লো বাংলাদেশ । এর আগে এ রেকর্ড ছিল ভারতের দখলে ।


এর পর কাতার



২০১৩ সালের ১৮ই ডিসেম্বর তারিখে কাতার তার ন্যাশনাল ডেতে বিশ্বের সবচেয়ে বড় পতাকা বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করে, কাপড়ের তৈরী এ পতাকাটির নামকরন করা হয় “Flag of Gratitude and Loyalty” এতে অংশ নেয় ৬০টি দেশের শিশু।





এটি কাপড়ের তৈরী যা ১০১৯৭৮ স্কয়ার মিটার বা ১৪ টি ফুটবল মাঠের সমান যার লম্বা ৫০৯ মিটার এবং প্রস্থ ২০০ মিটার, পতাকাটি সম্পূর্ন কাপড়ের তৈরী এবং এর ওজন ৯.৮ টন

এর আগের রেকর্ডটি ছিল রোমানিয়ার যা ছিল ৭৯০০০ স্কয়ার মিটার

এবার কাতারের অন্যান্ন রেকর্ডগুলি দেখে নেই
১। Largest soccer ball
২। Longest thank-you letter to a ruler
৩। Largest Monopoly game
৪। Biggest squash racket
৫। Largest T-Shirt

এবার তাহলে বোঝা গেল ব্যাপারটা যে দুইটা আলাদা আলাদা রেকর্ড

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় মানুষের তৈরী পতাকা বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে

আর

কাতার বিশ্বের সবচেয়ে বড় কাপড়ের তৈরী পতাকা বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×