somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাস ঘাটলে দেখা যাবে অবিভক্ত ভারতবর্ষে সাম্প্রদায়িক সহিংসতার শুরুটা খুব বেশি পুরাতন নয়। ব্রিটিশরা প্রথমে বাংলা ও পরে সমগ্র উপমহাদেশে ক্ষমতার দখল নেয় মুসলিমদের কাছে থেকে। মাত্র কয়েক হাজার ব্রিটিশ সামরিক আর বেসামরিক অফিসার দিয়ে কয়েক কোটি মানুষের এই সুবিশাল ভারতবর্ষ শাসন করে ইংরেজরা অনেক চাতুর্যতার সঙ্গে। ছোট ছোট বিভিন্ন রাজ্য, গোত্র আর গোষ্ঠীর মধ্যের দ্বন্দ লাগিয়ে “ডিভাইড অ্যান্ড রুল পলিসির” আওতায় এরা অবলীলায় প্রায় ২০০ বছর ভারতবর্ষকে শাসন, শোষন করে গেছে। মদ, নারী আর জুয়ার নেশায় মত্ত আমাদের দেশের আয়েশি রাজা, মহারাজা, নবাবরা নিজেদের মধ্যে মারামারি, দ্বন্দে লিপ্ত থেকেছেন বছরের পর বছর আর মাঝে মধ্যে ব্রিটিশ লাটের একটু আধটু আতিথিয়তায় সন্তুষ্ট থেকেছেন। বিংশ শতাব্দীর শুরুতে ইংরেজি বাস্তবমুখী শিক্ষার প্রসারের জন্য এই দেশের মানুষরা আত্মঅধিকার সচেতন হন আগের চেয়ে অনেকবেশি। তাই অনেক জায়গায়তেই চলে স্বশাসনের জন্য সংগ্রাম। উপমহাদেশের বেশীরভাগ অশিক্ষিত, অর্ধ-শিক্ষিত, ধর্মপ্রাণ গ্রাম্য ভারতবাসীদের জন্য ব্রিটিশরা সে সময় সবচেয়ে সহজ অথচ মারাত্মক যে কুটকৌশল প্রয়োগ করে, তা হলো ধর্মীয়বিভাজন সৃষ্টি, যার প্রভাব ছিল সুদুরপ্রসারি। ফলশ্রুতিতে ভারতবর্ষে শুরু হয় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, হিন্দু অধিষ্ঠিত এলাকায় মুসলমান নিধন অথবা মুসলিম অধিষ্ঠিত এলাকায় হিন্দু নিধন চলে অবলীলায় যা বন্ধ করতে ভারতবর্ষের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধিকে আমরণ অনশন করতে হয়েছে বহুবার।

১৯৪০ এর লাহোর প্রস্তাবে ভারতবর্ষের স্বাধীনতার জন্য একাধিক স্বাধীন রাষ্ট্রের কথা বলা হলেও পরবর্তীতে দ্বিজাতিতত্বের উপর ভিত্তি করে ভারত আর পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় যাদের সৃষ্টির মুলে ছিল, ধর্ম। এই ধর্মভিত্তিক আদর্শ যে একদমি অসার আর দুরদৃষ্টিহীন ছিল তার প্রমাণ মাত্র ২৫ বছরের মাথায় পাকিস্তান ভেঙ্গে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম, যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র টিকে না, রাষ্ট্রের মুল ভিত্তি মানুষের ভাষা, সাহিত্য আর সংস্কৃতি ।
ব্রিটিশরা ছিল আমাদের এখানে ভিনদেশী শাসক। মানুষের উন্নয়ন বা মঙ্গল নয়, দ্বন্দ সৃষ্টি, ধর্মীয় বিভাজন বা মানুষ হত্যা, যেকোন উপায়েই হোক উপমহাদেশে ক্ষমতা ধরে এদেশটাকে শোষণ করায় ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। এরপর ইংরেজরা এইদেশ ছেড়ে চলে গেছে সেই ১৯৪৭ সালে। কিন্তু, তাদের রেখে যাওয়া “ডিভাইড অ্যান্ড রুল পলিসির” সেই ধর্মীয় বিভাজন আমাদের ভারতবর্ষের রাজনীতিবিদরা এখনও লালন করছেন ৬০ বছরেরও বেশি সময় ধরে আর শুধু মাত্র ক্ষমতার লোভে; মানবিকতা ভুলে এক ধর্মের ধর্মপ্রাণ মানুষদের উস্কে দিচ্ছেন অপর ধর্মের নীরিহ, নিরপরাধ মানুষদের বিরুদ্ধে।

ইতিহাস কখনও মনে রাখে না দাঙ্গায়, কত হিন্দু মরেছে, কত মুসলিম মরেছে। ইতিহাস শুধু মনে রাখে, কতজন মানুষ মরেছে। তুমি হিন্দু মার, মুসলিম মার, বৌদ্ধ মার, খ্রিষ্ট্রান মার, শক্তির উল্লাসে তুমি যে বা যাকেই মার না কেন, মনে রেখ তুমি একজন মানুষ মেরেছ! শুধুই একজন মানুষ!

তোমার উদ্ধত হাতে, তোমারি মত একজন মানুষের রক্তের লাল দাগ !
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×