বিভিন্ন পত্র-পত্রিকায় এবং ইলেকট্রিনক্স খবর এর মাধ্যমে জানতে পারলাম আগামি ১২ই ফেব্রুয়ারী "ক্লিন ঢাকা কনসার্ট" নামক একটি অনুষ্ঠানে ভারতীয় নায়িকা কারিনা কাপুর কে আনা হবে । যাতে কোটি কোটি টাকা খরচ হবে ঐ অনুষ্ঠানে। এবং মানুষের হাজার হাজার টাকার পকেট কাঁটা যাবে। এখন কথা হচ্ছে ঢাকাকে পরিষ্কার করেত "ক্লিন ঢাকা কনসার্ট" অনুষ্ঠান করতে হচ্ছে কেন? আবার সেই অনুষ্ঠানে কারিনা'কে লাগতেছে কেন? আমাদের দেশে মডেলের কী অভাব হয়ে গেছে?
ঢাকা পরিস্কার করেত প্রয়োজন ঢাকা'র নাগরিক'দের মন-মানসিকতা পরিবর্তন,সিটি কর্পোরেশনের একনিষ্ঠ উদে্্যগ। এতে কোন কনসার্ট করে তাতে ভারতীয় একজন নায়কিাকে নাচানোর কোন দরকার আছে বলে আমার মনে হয়না। কনসার্টে যে টাকা খরচ হবে তা দিয়ে ঢাকা শহরের প্রতি রাস্তার মোডে মোডে ডার্স্টবিন বসানোর পর পরিচন্ন কর্মীদের বেতনও দেওয়া যাবে। এই ধরণের অনুষ্ঠান করার মাঝে আমাদের বোকামির পরিচয় দেওয়া।
যদিও বা আমাদের দেশে সরকার প্রশাসন,সুজন-কোজন,হর্তা-কর্তা'র অভাব নায়,এবং তারা আমার মত মোটা মাথার মূর্খ লোকের চেয়ে হাজার গুন বেশি বুঝে। কেন যে ওনাদের চোখে জিনিস পড়ছে না তা বুঝতেছি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

