somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোহাম্মদ আলীর ইসলাম গ্রহনে নাস্তিকদের শিখার কি কিছু নেই?

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৭৫ সালে সবাইকে, পুরো বিশ্বকে অবাক করে দিয়ে সর্বকালের সেরা বক্সার ইসলাম গ্রহণ করেন। নিজের বাবা মা-র দেয়া নাম ক্যাসিয়াস মার্সেলাস কে-কে ‘আমার দাস নাম’ উল্লেখ করে নিজের নাম পরিবর্তন করে রাখেন ‘মোহাম্মদ আলি’।

আফ্রিকান আমেরিকান মুসলিমদের নেশন অব ইসলামের সঙ্গে মোহাম্মদ আলির যোগাযোগ শুরু হয় ১৯৬৪ সালে। এই আন্দোলনের অন্যতম নেতা ম্যালকম এক্স তার আধ্যাত্মিক গুরু হয়ে ওঠেন। এমনকি সংক্ষিপ্ত সময়ের জন্য নিজেকে ক্যাসিয়াস এক্স বলেও উল্লেখ করতে থাকেন। পরে ১৯৭৫ সালে ইসলাম গ্রহণ করে মোহাম্মদ আলি নাম গ্রহণ করেন তিনি।

ক্যাসিয়াস ক্লে নামেই গণমাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তাই গণমাধ্যমও তাকে এই নামেই ডাকছিল তখনো। আর তাতে ক্ষুব্ধ হয়ে তিনি বলেছিলেন, ক্যাসিয়াস ক্লে একটা দাসের নাম। আমি এটা বেছে নেইনি এবং এটা আমি চাইও না। আমার নাম মোহাম্মদ আলি, একজন মুক্ত মানুষ। এর অর্থের আল্লাহর প্রেমিক, এবং আমি চাইবো যখন মানুষ আমার সঙ্গে কথা বলবে তখন আমি চাইবো তারা আমাকে এই নামে ডাকুক।
একবার এক সাক্ষাতকারে মোহাম্মদ আলী ইসলাম ধর্ম সম্পর্কে বলেছিলেন যে- "আমাকে যদি মুষ্টিযুদ্ধ এবং ইসলাম, এই দুইটার একটা বেছে নিতে বলা হয় তাহলে নিঃস্বন্দেহে আমি ইসলামকেই বেছে নিবো!"(বিবিসি অনলাইন)
শুক্রবার সর্বকালের সেরা এই বক্সার না ফেরার দেশে চলে গেছেন। ৩০ বছর ধরে পার্কিনসন রোগের সঙ্গে লড়াই করে নিঃশ্বাস-জনিত সমস্যার কারণে অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আলির নামাজে জানাজা কেন্টাকি অঙ্গরাজ্যে তার জন্মশহর লুইসভিলে অনুষ্ঠিত হবে।
ইসলামের সত্যিকার শিক্ষাগুলো ভালভাবে অধ্যয়ন করলে কেউ নাস্তিক হবার কথা নয়। যেভাবে মোহাম্মদ আলীর মত গুনিজনেরা ইসলাম বুঝে এই ধর্মে এসেছেন সেভাবে আমার দেশের নাস্তিক পরিচয়ধারী ভাইয়েরা কি ইসলাম ধর্মে আসতে পারেন না!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
২০টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×