ইরানের নির্বাচনী গোলযোগে জীবন দিল নেদা আগা সুলতান
“ও কিছুটা দূরে ছিল গোলযোগের মূল জায়গা থেকে। আমিরাবাদ এলাকার কাছাকাছি। ওর সাথে ওর গানের শিক্ষকও ছিলেন। সবাই যানযটের কারণে গাড়িতে বসে থাকতে বাধ্য হচ্ছিলেন। কিন্তু প্রচন্ড গরমের কারণে নেদা গাড়ি থেকে কয়েক মিনিটের জন্যে বের হয়। এবং তখনি ঘটনা ঘটে। তখনি সে গুলি খেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী গার্ড কাউন্সিল বাসিজের সদস্যরা ইচ্ছাকৃতভাবে নেদা’র বুকে সরাসরি গুলি করেছে। নেদার মিউজিক টীচার সহ সবাই নেদাকে বাঁচাতে চেষ্টা করে। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অনেক আগেই নেদা মারা যায়।
নেদার লাশ সরকারী মর্গ থেকে ছাড়িয়ে আনতে প্রচন্ড ঝামেলা পোহাতে হয় কারন ওরা নেদার লাশকে তেহরানের বাইরের মর্গে নিয়ে যায়। মানুষের বিক্ষোভের ভয়ে আমাদের বাসায় স্বান্তনা দিতে আসা আত্মীয় স্বজনের উপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নেদার লাশকে শেষ পর্যন্ত সরকারী তত্ত্বাবধানে দাফন করা হয়েছে”। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দুঃখ ভারাক্রান্তভাবে জানায় নেদা আগা সুলতানের হবু বর মাকান।
উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের দ্বিতীয়বারের মত প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ার পর ইরানী জনগণের এক ব্যাপক অংশ নির্বাচনী ফলাফল প্রত্যাখান করে বিক্ষোভে জড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনের উদ্দেশ্যে রাষ্ট্রীয় পদক্ষেপে বৃটিশ এম্বেসির কর্মচারী-কর্মকর্তা সহ ব্যাপক গ্রেফতার, বিক্ষোভকারীদের ফাঁসি এবং বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ গুলি চালায়। সব ধরনের সাংবাদিকদের ইরানে প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে অনেকের মতে, ইরানের বিক্ষোভকে পশ্চিমা মিডিয়ায় বাড়াবাড়ি রকমের সাজিয়ে দেখানো হচ্ছে। আহমেদিনেজাদের পশ্চিমা বিরোধী দৃঢ় অবস্থানকে টলানোর উদ্দেশ্যে নির্বাচনের অন্যতম প্রার্থী মুসাভিকে ব্যবহার করা হচ্ছে বলেও অনেকের ধারনা।
ইতিমধ্যে নেদা আগা সুলতানের মৃত্যুর মোবাইল ভিডিও ব্যপকভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ইউ টিউব কর্তৃপক্ষ যতটা সম্ভব তা সরিয়ে দিতে বাধ্য হয়। ইরানী সরকার নেদা আগা সুলতানের পরিবারকে তাদের তেহরানের বাড়ি থেকেও অজ্ঞাত স্থানে চলে যেতে বাধ্য করে বলে গার্ডিয়ান পত্রিকার খবরে প্রকাশ। নেদা আগা সুলতানের এক প্রতিবেশী জানায়, ‘নেদা খুব হাসিখুশী, উচ্ছল মেয়ে ছিল। রায়ট পুলিশ ওকে কী করে গুলি করলো আমি এখনো বুঝতে পারছিনা! ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার জন্যে খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। সবসময় হাসি লেগে থাকতো ওর মুখে’।
নেদাসহ আরো অনেক তরুণের মৃত্যু ইরানের নির্বাচনকে ইতিমধ্যেই প্রচন্ড প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। আসলেই কি নির্বাচন সুষ্ঠু ছিল? নাকি এ শুধু তরু্ণ যুব সমাজের ‘বিপথগামী’ বিক্ষোভ? এ কি অবরুদ্ধ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ? নাকি পশ্চিমা মিডিয়ার বানোয়াট মিথ। উত্তর যাই হোক না কেন, আহমেদিনেজাদের ক্ষমতাশালী বাসিজ পুলিশের সরাসরি গুলিতে বুকে চোখে গুলি ক হাওয়া হাসিখুশী নেদা কখনোই আর ফিরে আসবেনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আনন্দে ঝলমল করে উঠতে।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।