নোবেল বিজয়ী ইরানী মানবাধিকার নেত্রী শিরীন এবাদীর সাক্ষাতকার
ইরানের নির্বাচন সম্পর্কে আপনার মতামত কী? এই নির্বাচনে কে জিতবে বলে আপনার মনে হয়?
আমার এ সম্পর্কে কিছু বলার নেই। আমি নির্বাচনে ভোট দেইনা। খুব সম্ভব যারা ভোট দেয় আপনার তাদেরকেই এই প্রশ্নটা করা উচিত।
এরপরও আপনার নিশ্চয়ই নিজস্ব একটা মতামত আছে!
যতদিন পর্যন্ত ইরানের ‘গার্ডিয়ান কাউন্সিল’ বা এইরকম কোনো কমিটি/ব্যক্তি’র অনুমতি ছাড়া যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেনা, ততদিন পর্যন্ত আমি ভোট দিবনা। আমি কোনো দলের সদস্য নই। এটা নিতান্তই আমার ব্যক্তিগত অভিমত এবং আমি অন্যদেরকে আমার মতামতের অনুসরন করতে আশা করিনা। প্রত্যেকেরই স্বাধীনতা আছে ভোট দেয়ার বা না দেয়ার।
আপনার কী মনে হয় ভবিষ্যতে ইরান আরো বেশী গণতান্ত্রিক হবে?
ভবিষ্যতে কী হবে আমি জানিনা, কেউই জানেনা। যে কোনো কিছু যে কোনো সময় হতে পারে। কিন্তু অতীত নিয়ে কথা বলতে বাঁধা নেই এবং অতীতে কী হয়েছে তা আমরা জানি। যখন সপ্তম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো তখন প্রচুর প্রার্থীকে ব্যান করা হলো, এমনকি ষষ্ঠ পার্লামেন্টের সদস্য ছিল এমন ৮৫ জনকেও ব্যান করা হলো। কেনো, তার কোনো ব্যখ্যা দেয়া হয়নি। কিন্তু সবাই জানে, একটাই কারন- এরা ক্ষমতাশীলদের সমালোচনা করেছিল। প্রেসিডেন্ট নির্বাচনের সময় মহিলাদেরকে সহ অনেককেই নির্বাচনে দাঁড়াতে দেয়া হলোনা। এগুলো আন্তর্জাতিক নীতি’র পরিপন্থী। ইরানের মানবাধিকারের এই অবস্থা মোটেও গ্রহনযোগ্য নয়।
ইরানের গণতন্ত্রকে প্রতিবেশী দেশগুলোর সাথে আপনি কীভাবে তুলনা করেন?
প্রতিবেশী দেশগুলোর তুলনায় ইরানের গণতন্ত্র অনেক বেশী উন্নত ও শক্তিশালী, যদিও অন্য অনেক দেশের তুলনায় তা পিছিয়ে আছে। গণতন্ত্র মূলতঃ একটা সংস্কৃতি যার মূল কথা জনগণের চাহিদা। এমন হতে পারে জনগণ একনায়কতন্ত্রের অধীনে থেকেও খুশী থাকতে পারে। আবার খুশী নাও থাকতে পারে। ইরানের মানুষ আরো বেশী গনতন্ত্র চায়, ইরানে যে গনতন্ত্র আছে তা অন্য অনেক দেশের চেয়ে বেশী হলেও ইরানের মানুষদের চাহিদার তুলনায় কম।
এই লিংকে আরো আছে
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।