somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাগরিক বিড়ম্বনা

০৯ ই আগস্ট, ২০১১ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৌসুমে বায়ুর প্রভাবে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি হচ্ছে বলাটা ঠিক হলো না। বৃষ্টি হচ্ছে কখনো একটানা আবার কখনো থেমে থেমে। তবে এ ক’দিনে একটি বারের জন্যও আকাশে উকি দেন নি সূর্য মামা।

প্রথম দিকে স্বস্তির এ বৃষ্টি; এখন অস্বস্তিতে ভরে উঠেছে। পা বাড়ালেই জল। তা আবার কোথাও কোথাও হাটু পর্যন্ত। পথ চলতে সাহেবী জুতা হাতে উঠাতে হচ্ছে। কেউ বা পথ চলতে ম্যানহোলে পড়ে যাচ্ছে। জল সরাতে ওয়াসা কোথাও কোথাও ম্যানহোলের ঢাকনা খুলে দিয়েছে। কিন্তু কোন সতর্কতামূলক চিহ্ন দেখানোর প্রয়োজন মনে করেনি তারা।

তার পরেও থেমে নেই নাগরিক জীবনযাত্রা। বৃষ্টি হচ্ছে বলে ঘরের চৌকিতে পায়ের উপর পা তুলে শুয়ে অবসর কাটানো সময় যে কারোর নেই। সেই কাকডাকা ভোরে মানুষ বেরিয়ে পড়ছে। কেউবা ছাতা নিয়ে আবার কেউবা ভিজতে ভিজতে। এ দৃশ্য দরিদ্র আর মধ্যবিত্তদের। বিত্তবানদের কথা নাই বা আলোচনা করলাম।

অস্বস্তির বৃষ্টির পাশাপাশি ব্যস্ত নাগরিক জীবনের আরেক বিড়ম্বনা যানজট। যদিও এটা রাজধানীর পুরানো ঐতিহ্য। এ থেকে নগরবাসী কবে মুক্তি পাবে তার কোন পরিকল্পনা আছে বলে মনে হয় না। যদিও মাঝে মধ্যে কিছু পরিকল্পনার কথা শুনা যায়। এ যানজটের কারণে দিনের একটা বড় সময় মানুষকে পার করতে হয়। এই সময়ে মানুষ যদি একটি ভালো কাজ করতে পারতো তাহলে দেশে উন্নতির ছোঁয়া লাগতো- একথা চ্যালেঞ্জ দিয়ে বলা যায়।

যানজটের মতো এখন আবার দেখা দিয়েছে গ্যাস সংকট। প্রায়ই দুপুরের দিকে গ্যাস থাকে না। আবার থাকলেও চাপ থাকে না। তাই চুলাও জ্বলে না। নগরবাসী ভেবেছিল- রমজানে হয়তো এই ভোগান্তি থেকে রেহাই পাবে। কিন্তু কী হলো। সোমবার ইফতারির আধাঘন্টা আগে বাসাবো এলাকায় গ্যাস চলে যায়। একটু পরে আসলেও তাতে চাপ ছিল না। তাই অনেকেই ওইদিন ইফতারি তৈরী করতে পারে নি। তবে ভিন্ন কথা বিত্তবানদের। তাই গ্যাসের অপোয় ......।

গ্যাস সংকটের মতো আরেক দুর্ভোগের নাম বিদ্যুৎ সংকট। যদিও গত কয়েকদিনের নরম আবহওয়ার কারণে নগরবাসী তা থেকে কিছুটা রেহাই পেয়েছে। কিন্তু এর আগের চিত্র ছিল বেশ কঠিন। যদিও সরকরের প থেকে বলা হয়েছিল- রমজানের শুরুতেই কোন এলাকাতে আধাঘন্টার বেশী লোডশেডিং হবে না। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সেই আগের নিয়মেই এক ঘন্টা করে লোডশেডিং হয়েছে। তার মানে গরম পড়লে লোডশেডিং এর মাত্রা বেড়ে যায়।

এমন দিন কবে আসবে, যেদিন এসব সেবা পেতে নগরবাসীকে আর দুর্ভোগ পোহাতে হবে না। ২০২১ সাল নয়; আরো আগে এসব সেবার নিশ্চয়তা চাই।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×