somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সূর্যের আলো ছড়িয়ে পড়ুক সবখানে

১১ ই আগস্ট, ২০১১ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওরা এখন আর নেশা করেনা। বিকেল হলেই হাতে বই-খাতা নিয়ে হাজির হয় পাঠশালায়। পাঠশালা বলতে চারিদিকে দেওয়াল, দরজা-জানালা, উপরে ছাউনি তা কিন্তু নয়; রাস্তার পাশে ফুটপাতের উপর আসন পেতেই তারা লেখাপড়া করে। শিার আলোয় তারা এখন আলোকিত হচ্ছে।

এরা সবাই পথশিশু। জানেনা কে ওদের বাবা-মা। জন্ম পরিচয়হীন এসব শিশু অযতœ আর অবহেলায় বেড়ে উঠছিল। বিদ্যালয়ে না গিয়ে পথে পথে ঘুরে বেড়াতো। কাগজ কুড়াতো। কাগজ বিক্রি করে সেই টাকায় অনেকে নেশা করতো। অকালেই ঝরে পড়ছিল তারা।

দিনণ মনে নেই। এসব পথশিশুদের কারো কারো নেশা করতে দেখে বিবেক নাড়া দেয় নাসির উদ্দিন বিশ্বাস ওরফে রুবেলের। বর্তমানে পেশায় তিনি একজন ছোটখাট ব্যবসায়ী। বিবেকের তাড়নায় তিনি এসব শিশুদের হাতে তুলে দেন বই-খাতা। তাদের লেখাপড়া শিখানোর দায়িত্বটাও নেন তিনি। অবশ্য এ মহৎ কাজে তিনি মাহমুদ সেলিম, মাহমুদসহ আরো কয়েকজনকে সঙ্গী হিসেবে পেয়ে যান।

প্রচার বিমুখ রুবেল বিশ্বাস জানান, ২০১০ সালের ৮ মে ৬ জন পথশিশুকে নিয়ে তাদের পদযাত্রা শুরু হয়। এসব শিশুদের পাঠদান করা হয় আজিক সুপার মার্কেটের পিছনে পরিবাগ সরকারি স্টাফ কোয়ার্টার সড়কের ফুটপাতের উপর। বর্তমানে তাদের পাঠশালায় পথশিশুর সংখ্যা ৭০ জন। ৩০ জন স্বেচ্ছাসেবক রয়েছেন- এসব শিশুদের পাঠদান করার জন্য। সংগঠনের নাম রাখা হয়েছে প্রথম সূর্য।

সকালের প্রথম সূর্য’র আলোর মতো কুসুম-কোমল এসব পথশিশুরা বিকেল ৪টা বাজার সঙ্গে সঙ্গে তাদের পাঠশালায় হাজির হয়। এখন তারা অনেক পরিস্কার-পরিচ্ছন্ন। পাঠদানের শুরুতেই তাদের করানো হয় পিটি। এর পর জাতীয় সংগীত। তার পর শুরু হয় পাঠদান। চলে বিকেল ৬টা পর্যন্ত চলে। অবশ্য রোজার আগে ৭টা পর্যন্ত পাঠদান করানো হতো।

ফুটপাতের উপর আসন পেতে এদের কেউ কেউ উচ্চস্বরে পড়ছে বাংলা বর্ণমালার প্রথম অর স্বরবর্ণের স্বরে ‘অ’ স্বরে ‘আ’ কিংবা ব্যাঞ্জনবর্ণের ‘ক’ ‘খ’ ‘গ’। আবার কেউ কেউ পড়ছে ‘ভোর হলো দোর খোল/খুকুমণি উঠরে’ কিংবা ‘ঐ দেখা যায় তালগাছ/ঐ আমাদের গাঁ।’ আবার কেউ কেউ পড়ছে ‘এ’ ফর আপেল, ‘বি’ ফর বল। কেউ বা মনোযোগ দিষে কষছে যোগ-বিয়োগ, গুন-ভাগ। অবশ্য ওদের ভবিষ্যৎ জীবনের যোগ-বিয়োগের ফল কী হবে তা ওরা জানেনা।

কয়েকজন পথশিশুর সঙ্গে কথা হলে তারা বলে, এখন তারা পড়তে পারে। লিখতে পারে। কবিতা আবৃত্তি করতে পারে। এমন কী নাচ-গানও করতে পারে। এখন তারা ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। তাদের কেউ কেউ বড় হয়ে শিক, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে চায়। এসব পথশিশুদের সরল স্বীকারোক্তি ‘প্রথম সূর্য’ পাঠশালায় আসার আগে তারা কোন স্বপ্নই দেখতো না।

প্রথম সূর্যের মাহমুদ সেলিম জানান, সারাদিন অর্ধাহারে, অনাহারে রাস্তায় রাস্তায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো এসব শিশুরা এখন পাঠদানে বেশ মনোযোগী। তারা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন জাতীয় প্রোগ্রামে অংশগ্রহণ করে। তিনি আরো জানান, গেল বছর পাঠশালা থেকে ৪৫ জন শিশুকে এবছর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিকের আন্তরিক সহায়তায় ১০ জন শিশুকে চারুকলায় অবস্থিত জয়নুল আর্ট কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রথম সূর্যের কর্ণধার নাসির উদ্দিন বিশ্বাস ওরফে রুবেল জানান, প্রথম সূর্য স্বপ্ন দেখে একদিন রাস্তায় কোন পথশিশু থাকবে না। ুধার জ্বালায় চুরি ছিনতাইসহ কোন ধরনের অপরাধ কর্মে জড়াবে না। কোন গডফাদারের হাতিয়ার হবে না। সবাই বিদ্যালয়ে যাবে। সমাজে মাথা উচু করে দাড়াবে। সৎ উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করবে।







০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×