নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। তারই ধারাবাহিকতার বুধবার সংলাপে বসেন প্রধান বিরোধী দল বিএনপি।
কিন্তু সে সংলাপ সফল হয় নি বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ ফলপ্রসূ হবে না জেনেই আমরা অংশ নিয়েছি।
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সব কথা বলেন। বেলা দুইটায় ব্রিফিংয়ের কথা থাকলেও তা এগিয়ে বেলা একটায় করা হয়।
তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপি নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে কোনো আলোচনা করেনি। বিএনপির একটাই আলোচনা আর তা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার পর নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন।
তিনি জানান, ‘এর উত্তরে রাষ্ট্রপতি বলেন, তিনি সংবাবিধানের প্রতি দায়বদ্ধ। এর বাইরে কিছু করতে পারবেন না। তবু এ বিষয় রাষ্ট্রপতি সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানান বিএনপি নেতাদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আরএ গনি, ড. আবদুল মঈন খান প্রমুখ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার আগে প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। এ বিষয়ে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হলে সে আলোচনায় বিএনপি অংশগ্রহণ করে সহযোগিতা করতে প্রস্তুত।
সংলাপের সফলতার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, আলোচনা ফলপ্রসূ হবে না জেনেই আমরা সংলাপে অংশ নিয়েছি। কারণ, রাষ্ট্রপতির মতা একেবারেই সীমিত। তারপরও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে বিএনপি সংলাপে অংশ নিয়েছে।
মির্জা ফখরুল বলেন, ১৯৯৫ ও ১৯৯৬ সালে বর্তমান রাষ্ট্রপতির নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালুর আন্দোলনের কথা বিএনপির তরফ থেকে তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হয়। উত্তরে রাষ্ট্রপতি বলেন, তখন তিনি একটি দলের সাধারণ সম্পাদক ছিলেন। এখন নিরপে রাষ্ট্রপতি। তাঁর মতা একেবারেই সীমাবদ্ধ।
সংলাপে বিএনপির প থেকে আগামী নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ সিদ্ধান্তের বিরোধিতা করা হয়।
এ ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি এখনো দৃঢ়ভাবে মনে করে, ইভিএম এখনো কারিগরীভাবে ত্র“টিমুক্ত নয়। এই মেশিনে পুনঃগণনা ও নিরীার কোনো ব্যবস্থা নেই। কাকে ভোট দেওয়া হচ্ছে, কার একাউন্টে এ ভোট জমা হচ্ছে এর কোনো নিশ্চয়তা নেই। ভোটার যেখানে ভোট দিচ্ছে সে স্থানটিও গোপনীয় নয়। নির্বাচনী কর্মকর্তাদের সামনেই ভোট দিতে হয়েছে।’ তিনি বিশ্বের বিভিন্ন দেশে ইভিএম পদ্ধতি বাতিলের দৃষ্টান্ত তুলে ধরেন।
এ সংলাপ মতাসীন দল ও বিরোধী দলের মধ্যে বৈরী সম্পর্কের অবসান ঘটাবে কি না এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা সরকারের ওপর নির্ভর করবে।
তিনি জানান, সংলাপে জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটকে আমন্ত্রণ না জানানোর ব্যাপারে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে বিষয়টি জানিয়েছি। নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ জানানো বাঞ্ছনীয় ছিল।
এর আগে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সংলাপ করেন।
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে সংলাপে অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য রাষ্ট্রপতিকে আহ্বান জানিয়েছে প্রধান বিরোধীদল বিএনপি। সংলাপে অংশ নিয়ে ১৫ সদস্যের প্রতিনিধিদলের পে দলের চেয়ারপারসন খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবির পে যুক্তি তুলে ধরে বলেন, দলীয় সরকারের অধীনে দেশে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি।
নিরপে ও গ্রহণযোগ্য নতুন ইসি গঠনের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির ধারাবাহিক সংলাপের একাদশ দিন বুধবার সকাল ১১টায় বঙ্গবভনে সংলাপ শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার মধ্যেই বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা বঙ্গভবনে পৌঁছে যান। দলের চেয়ারপারসন খালেদা জিয়া সকাল ১১টায় বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাকে স্বাগত জানান। এ সময় পারস্পরিক কুশলাদি বিনিময় করেন তারা।
পরে রাষ্ট্রপতি বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন গঠনের জন্য বিএনপির সুচিন্তিত পরামর্শ চান তিনি।
বৈঠকে খালেদা জিয়া বলেন, দলীয় সরকারের অধীনে কখনোই নির্বাচন নিরপে হয়নি। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের জন্য রাষ্ট্রপতিকে উদ্যোগ নিতে আহ্বান জানান তারা।
বিএনপির ১৫ সদস্যের মধ্যে খালেদা জিয়া ছাড়াও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড.আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় এবং চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক ছিলেন।
মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে রাত পৌনে ১০টায় গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতির সংলাপে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। দলের প থেকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন পুনর্গঠনসহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালেরও দাবি জানানো হবে বলে জানা যায়।
বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার রাষ্ট্রপতির সংলাপে দলের চেয়ারপারসনের নেতৃত্বের বিষয়টি উল্লেখ করে জানান, ১০ সদস্যের প্রতিনিধিদলে কারা থাকবেন তা খালেদা জিয়া নির্ধারণ করবেন।
বৈঠকে সদ্য সমাপ্ত চট্টগ্রাম রোডমার্চের প্রতিক্রিয়া ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বেলা ১২টায় সংলাপ শেষে স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, ম্যাডাম লিখিত বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টিই রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন। রাষ্ট্রপতি বলেছেন, তিনি যথাযথ কর্তৃপরে কাছে বিষয়টি পৌঁছে দেবেন।
সংলাপ থেকে বেরিয়ে আবদুল মঈন খান বলেন, বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রপতির কাছে জনগণের সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেছেন।
ড. আবদুল মঈন খান জানান, রাষ্ট্রপতির সংলাপে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের কারণে দেশে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তাই এই অচলাবস্থা নিরসনের জন্য উদ্যোগ নিতে রাষ্ট্রপতিকে তিনি অনুরোধ করেছেন।
খালেদা জিয়ার অনুরোধের প্রেেিত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান বলেছেন, ‘আমার কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার ভেতর দিয়েই যতটুকু করা সম্ভব তা করবেন বলে বিরোধীদলীয় নেত্রীকে আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।
মির্জা আব্বাস বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছি। আমরা বলেছি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা না হলে দেশের জনগণ তা মেনে নেবে না। উপরন্তু, গণতন্ত্র তিগ্রস্ত হবে।’ তিনি বলেন, রাষ্ট্রপতি তার অসহায়ত্বের কথা জানিয়েছেন।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালুর জন্য পদপে নিতে আমরা রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি। দেশে বর্তমানে সাংঘর্ষিক রাজনীতি চালু হয়েছে বলেও রাষ্ট্রপতিকে আমরা অবহিত করেছি। একই সঙ্গে এই সাংঘর্ষিক রাজনীতি অবসানে উদ্যোগ নিতেও আমরা রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছে। আমরা বলেছি, রাষ্ট্রপতি উদ্যোগ নিলে এই সাংঘর্ষিক রাজনীতির অবসান হতে পারে।
গত ২২ ডিসেম্বর থেকে ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়। ইতিমধ্যে রাষ্ট্রপতি ১১ দিনে ২২টি দলের সঙ্গে সংলাপ করেছেন। বৃহস্পতিবার তার বসার কথা রয়েছে মতাসীন আওয়ামী লীগের সঙ্গে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




