somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিপিডিসি’র দুর্নীতিবাজ ৩৪ কর্মকর্তা-কর্মচারি বহাল তবিয়তে !

০৪ ঠা মার্চ, ২০১২ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দুর্নীতির মামলায় অভিযুক্ত কিংবা অভিযোগপত্রে নাম থাকায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লি: এর ৩৪ জন কর্মকর্তা-কর্মচারি রয়েছেন এখনো বহাল তবিয়তে।

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর বিদ্যুৎ বিভাগ এসব দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে চাকুরি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশ প্রদান করলেও ডিপিডিসি কর্তৃপ রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোন পদপে নেননি। বরং অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারিদের অনেকেই পদোন্নতি পেয়ে বহায় তবিয়তে রয়েছেন।

চলতি বছরের ১৪ ফেব্র“য়ারি বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর বিদ্যুৎ বিভাগের উপ-সচিব এ কে এম হুমায়ূন কবীর স্বারিত নং-২৭.০৮৭.০৩১.০০.০০৩.২০১১.৬৬ স্মারকে বলা হয়েছে- অবলুপ্ত ট্রুথ কমিশনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকারি কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে চাকুরি বিধি/সার্ভিস রুলস্ মোতাবেক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে অত্র বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ডিপিডিসি’র কয়েকজন কর্মকর্তা জানান, আত্মস্বীকৃতি এসব দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারিরা যদি পার পেয়ে যায় তাহলে তাদের মতো আরো অনেকে দুর্নীতিতে উৎসাহিত হয়ে উঠতে পারে।

এমনটি মনে করে সরকারকে একটি চিঠি পাঠিয়েছিল দুর্নীতি দমন কমিশন। সেই চিঠির পরিপ্রেেিত জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্নীতির মামলায় অভিযুক্ত কিংবা অভিযোগপত্রে নাম থাকা কর্মকর্তা-কর্মচারিদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। ১৯ ফেব্র“য়ারি জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ আদেশটি বৃহস্পতিবার বিতরণ শুরু হয়েছে।

সূত্রটি জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়, বাংলাদেশ সার্ভিস রুলস (পার্ট-১)-এর ৭৩ বিধির ১ ও ২ উপবিধি অনুযায়ী ফৌজদারি মামলায় গ্রেফতার হওয়া অথবা জামিন পাওয়া (সরকারি চাকুরে) আসামিদের সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের চিঠির উদ্ধৃতি দিয়ে আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় অভিযুক্ত এবং অভিযোগপত্রভুক্ত হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট আসামিদের বরখাস্ত না করার দুর্নীতিপরায়ণ সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের বিরুদ্ধে দুদকের নেওয়া ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হচ্ছে। এতে আরও বলা হয়, দুর্নীতি সংক্রান্ত মামলা ফৌজদারি মামলা হিসেবে পরিগণিত হওয়ার পরও অভিযোগপত্রভুক্ত সরকারি-কর্মচারিরা আদালত থেকে জামিন নিয়ে নিজ দফতরে কাজ করছেন। এতে দুর্নীতি উৎসাহিত হচ্ছে।

এব্যাপারে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূইয়া মুঠোফোনে জানান, যে-ই দুর্নীতি করুক দেশের প্রচলিত আইনে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

এব্যাপারে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লি: নয়া ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) নজরুল হাসান মুঠোফোনে বলেন, ‘‘আমি সম্প্রতি যোগদান করেছি। তাই বিষয়টি আমার অবগত নয়। তবে কেউ দুর্নীতি হিসেবে প্রমাণিত হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’’

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×