somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হানিমুন!!!!!!!!!!!!!!!!!

১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"হানিমুন" শব্দটা প্রথম শুনেছিলাম মনে হয় ক্লাস টু-থ্রিতে পড়তে। সেই বয়েসে 'মধুচন্দ্রিমা' শব্দটি বইতে দেখেও টের পেতাম না ব্যাপারখানা কী। একসময় বড় হলাম, জানলাম, বিয়ের পরে সবাই হানিমুনে যায়, *ব্যাপক আনন্দের* বিষয় সেইটা! ছোট থেকে বড় হবার সময়ে পরিবারের গল্পগুলো শুনে নিশ্চিত হয়েছিলাম, আমার বাবা-মায়ের চৌদ্দ গুষ্টিতে কেউ হানিমুনে যায়নি; আত্মীয়-পরিজনের কেউ কোনদিন এই শব্দটা আলাপও করেনি। কিন্তু হানিমুনের আলাপ খুবই চলত বন্ধুমহলে। ভার্সিটিতে পড়ার সময় এর-ওর হানিমুন নিয়ে আলাপে মুখ টিপে টিপে সবাই হাসাহাসি করত মনে আছে। সেই সময়েও দেখেই যেতাম এসব। অস্বস্তি লাগত আর ভাবতাম --'আমি ব্যাকডেটেড আনস্মার্ট হয়ত'। এই অস্বস্তির একটা কারণ উপলব্ধি করেছি অনেক পরে। বিয়ের পরে এমনিতেই সবাই অর্থনৈতিকভাবে ধার-দেনা টাইপের ধাক্কার উপরে থাকে। উপরন্তু, এক নবদম্পতি সবাইকে চন্দ্রিমায় মধু আহরণের মতন একটা যাত্রাতে যাবার কথা সবাইকে জানান দিয়ে যাচ্ছে, যার আগাগোড়া জেনে-বুঝে সবাই মুখ টিপে হাসে। ফিরে আসার পর হয়ত বন্ধু-বান্ধব, কম বয়সের দুরত্বের ভাই-ভাবী খালারাও ইঙ্গিত দিয়ে অনেক কথা বলে থাকেন। কয়েকবছর আগে ভার্সিটি থেকে ট্যুরে যখন কক্সবাজারে গিয়েছিলাম, সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ডানে-বামে তাকানোর উপায় ছিলনা। অনেকেই অজানা-অচেনা নারীর অন্তরঙ্গ ছবি তোলার মওকা পায় এইসব সী-বিচ ভ্রমণেই... এইসব ব্যাপারগুলোর কিছুতেই 'স্বস্তিকর' কিছুই আমি খুঁজে পাইনি। তারপরেও, সম্পূর্ণ বিপরীত সাংস্কৃতিক স্রোতে উদাস হয়ে এইসব চিন্তা করতে আমার খুবই অসহায় লাগত। না নিজের চিন্তার ব্যাপারে সমর্থন পেতাম নিজের কাছেই, আর চারপাশের সাথে মিলত না আমার কখনই।

আমার অসহায় চিন্তাগুলোকে পথ দেখিয়েছিলেন ডক্টর বিলাল ফিলিপস যখন IOU এর ফিকহ অফ ম্যারেজ ফ্রি কোর্সটির লেকচার শুনছিলাম। তার কাছে *আধুনিক হানিমুন কালচার* নিয়ে কিছু জিনিস শিখেছিলাম -- এইরকম কোন হানিমুন কালচার সাহাবাদের সময়ে ছিলনা, তার পরের প্রজন্মের আলোকিত মানুষরাও করেননি। উপরন্তু আমাদের এই সময়ে হানিমুনে 'কাপল'রা যায় এমন সী-বিচ বা রিসোর্ট টাইপের এলাকাতে-- যেখানে মদের বার থাকে, স্বল্প পোশাকের নারী-পুরুষ থাকে, অসভ্যতার ছড়াছড়ি থাকে। সেখানে আল্লাহর উদ্দেশ্যে জীবনধারণ করতে চাওয়া নতুন দম্পতির স্পিরিচুয়াল লেভেল বাড়ার চাইতে পাপক্লিষ্ট হবার সম্ভাবনা বেশি থাকে, নানারকম অঘটনের স্বীকার হওয়াও অস্বভাবিক না। তাছাড়া ইসলামে এমন কিছু নেই, কোন আচরণ ও কাজের স্থান নেই যা বেশি সম্পদশালী আর কম সম্পদশালীদের মাঝে পার্থক্য সৃষ্টি করে। হানিমুন তাই ইসলামে রিকমেন্ডেড কিছু না। শাইখ বিলাল ফিলিপস দারুণ একটা আইডিয়া দিয়েছিলেন-- এইসব এলোমেলো জায়গাতে না গিয়ে, সম্ভব হলে টাকা জমিয়ে কয়েকবছর পরে হলেও নবদম্পতি যেন হজ্জে যাওয়ার নিয়াত করে। এতে নতুন জীবনটা আল্লাহর অশেষ রাহমাতের স্পর্শ পাওয়ার সম্ভাবনা থাকে, ইসলামের ৫টা খুঁটির একটা-- সামর্থ্যবানদের উপরে ফরজ হজ্জ যেন সম্পন্ন হতে পারে দ্বীনের অর্ধেক পূর্ণ করার এই সুন্দর উসিলায়। আমাদের প্রজন্মের আর্থিক টানাপোড়েনে হজ্জ হয়ত একটু কঠিন, তবে নিয়াত নেয়ার পর থেকেই আল্লাহর কাছে তার সাওয়াব পাওয়া যাবে। ৫ বছর বা ১০ বছর পরে হলেও এটা দারুণ একটা কাজ হতে পারে। কর্মের ফলাফল তো নিয়াতের উপরেই নির্ভরশীল। মুসলিম প্রজন্ম কখনই নষ্টদের সংস্কৃতিতে ডুবে যাওয়ার কথা নয়। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, পথ প্রদর্শন করুন।
কালেক্টেড ফ্রম Shopnochari Abdullah ভাই
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×