somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথে-ঘাটে বেহায়াপনার মুখোমুখি হলে কী করা যাবে?

১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে আফসোসের ঢেউতে বুক উথাল পাথাল হয়ে যায়। হাইস্কুল লাইফ থেকে ভার্সিটি লাইফটা আসলে আত্মিক উন্নতির একটা চরম সময়। অথচ এই সময়টাতে কত অজ্ঞানতা আর অস্থিরতায় পার করেছি! অথচ এত সুন্দর কিছু দিক নির্দেশনা আছে, যা জীবন, আত্মা আর মনকে শান্ত ও তৃপ্ত করে। হতভাগা আমি সেগুলো সঠিক সময়ে জানতেই পারিনি। কথাগুলো মনে হয়েছিল ক'দিন আগে যখন সন্ধ্যার দিকে ঢাবি এলাকায় গিয়েছিলাম, তখন পথে প্রান্তরে দুঃখজনক, অগ্রহণীয় কিছু দৃশ্য দেখেছিলাম বলে। চারিদিকে ছেলেমেয়েদের উদ্দাম আনন্দের নামে বেহায়াপনাগুলোর সদম্ভ উপস্থিতি দেখে ভয় লেগে গিয়েছিল।

মনে পড়লো আব্দুল নাসির জাংদার 'Fighting Temptation' আলোচনাটির কথা, যেখানে তিনি সূরা ইউসুফের ২৩ নাম্বার আয়াত নিয়ে আলাপ করছিলেন। মিশরের যে ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে কিনেছিলেন, তিনি উচ্চ পদমর্যাদার আর অভিজাত লোক ছিলেন। তার স্ত্রী [বাইবেলে যে যালিখা নামে উল্লেখিত] একদিন ইউসুফ (আ)-কে একা পেয়ে তার মনের খারাপ ইচ্ছাকে চরিতার্থ করতে চেয়েছিলো। কুরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামীন বলেছেনঃ

♥"যে মহিলাটির ঘরে সে ছিল সে তাকে নিজের দিকে আকর্ষণ করতে থাকলো এবং একদিন সে দরজা বন্ধ করে দিয়ে বললো, "চলে এসো"। ♥ [সূরা ইউসুফ ২৩]

মুফাসসিরগণ বলেন, এইসময় ইউসুফ আলাইহিস সালামকে সদর দরজা থেকে অনেকগুলো দরজায় তালা দিয়ে তারপর এই আমন্ত্রণ জানানো হয়েছিল, যেন তিনি পালাতে না পারেন। এরকম অসহায়ত্বে তিনি কী করেছিলেন? আল্লাহ সেটাও বলেছেন একই আয়াতে,

♥ ' ইউসুফ বললো, "আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি, আমার রব তো আমাকে ভালই মর্যাদা দিয়েছেন। (আর আমি এ কাজ করবো!) এ ধরণের জালেমরা কখনো কল্যাণ লাভ করতে পারেনা। ' ♥ [সূরা ইউসুফ ২৩]

আলোচনায় শুনেছিলাম, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যত কঠিন সিচুয়েশনই হোক, *আল্লাহর কাছে সাহায্য চাওয়াই হচ্ছে প্রধান কাজ*। তখন ইউসুফ আলাইহিস সালাম জানতেন বিশাল বাড়ির ফটকগুলো সব বন্ধ, তবু তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে সর্বোচ্চ সামর্থ্য দরজা পর্যন্ত ছুটে গিয়েছিলেন। আল্লাহই তাকে উদ্ধার করেছিলেন সেই কঠিন বিপদ থেকে। তেমনিভাবে, পরবর্তীতে যখন সমগ্র শহরের অভিজাত সুন্দরী নারীরাও একজোট হয়ে তাদের কথা মেনে না নেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালামকে লাঞ্ছিত করতে চেয়েছিল, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছিলেন এর চাইতে কারাগারই তার কাছে প্রিয়, তবু এই অন্যায় ও অপরাধকে তিনি মেনে নিতে চাননি। [১] এই বিষয়টা নিয়ে খুব সুন্দর আলোচনা শুনেছিলাম সেদিন ইমাম সুহাইব ওয়েবের আলোচনায়।

আল্লাহ আমাদের বলেছেনঃ

♥ "…নির্লজ্জতার কাছেও যেয়ো না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য…"[সূরা আনআম - ১৫১]

♥ "মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে… " [সূরা আন নূর :৩০]


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আল্লাহ তায়ালা বলেছেন –

দৃষ্টিপাত শয়তানের একটি শর। যে ব্যক্তি মনের চাহিদা সত্ত্বেও দৃষ্টি ফিরিয়ে নেয়, আমি তার পরিবর্তে তাকে সুদৃঢ় ঈমান দান করবো, যার মিষ্টতা সে অন্তরে অনুভব করবে। [২]

আমাদেরকেও আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যেকোন বেহায়াপনা ও অশ্লীলতার আশেপাশে এলেই, তারপর সাধ্যমতন সর্বোচ্চটুকু করতে হবে সেই অবস্থা থেকে উদ্ধার পেতে -- আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। চারিদিকের এইরকম অনাচারের কালচারের মাঝে বেহায়াপনা দেখলে চোখটা বন্ধ করে প্রার্থনা করা যেতে পারে আল্লাহর কাছে, 'হে আল্লাহ! আপনি আমার জীবনসঙ্গীটিকে যেখানেই রেখেছেন, তাকে আপনি আপনার আশ্রয়ে রাখুন, অন্যায় ও অশ্লীলতা থেকে রক্ষা করুন'। আপনার জীবনসঙ্গীটাও হয়ত আপনার জন্য এরকম সময়ে আপনার জন্যই দু'আ করবেন, আল্লাহর স্মরণে রত হবেন আপনার দু'আর উসিলায়। হতেই পারে এমনটা... কতই না সুন্দর সেই প্রার্থনার বেলা!


অস্থির এই সমাজের তরুণ ভাইবোনদের অন্তর সঙ্গী/সঙ্গিনীর জন্য অস্থির না হয়ে আল্লাহর কাছে প্রার্থনায় রত হোক, যেন তারা জীবনে একজন চক্ষু শীতলকরা মানুষ পান, সেই মানুষটির কাছেও যেন তারা চোখ জুড়ানো মানুষ হন। সেই সুন্দর দু'আ পড়তে পারি আমরা সবসময়েই --

"রাব্বানা হাবলানা মিন আযওয়াযিনা ওয়া যুররিয়্যাতিনা ক্কুররাতা আ'ইয়ুনিন ওয়া জা'আলনা লিল মুত্তাক্কিনা ইমামা"।

♥ "হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।" ♥ [সূরা ফুরক্কানঃ ৭৪]


☻বিষয়ভিত্তিক আরেকটি লেখাঃ ফেসবুকে তরুণ প্রজন্মের মাঝে নির্লজ্জতার প্রসার


রেফারেন্সঃ
[অডিও] ইমাম সুহাইব ওয়েব :: Zina : The disease with a thousand faces
[ভিডিও] আব্দুল নাসির জাংদা ::'Fighting Temptation
[১] মহিমান্বিত কুরআন -- সূরা ইউসুফঃ ৩৩
[২] তাবরানী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেন। সংগ্রহ : তাফসীরে মাআরেফুল কুরআন [সূরা আন-নূর ৩০ নং আয়াতের তাফসীর]
collected from brother Shopnochari Abdullah
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×